রেপো এবং এএলএসএফ নিলামের ফলাফল
২১ মে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপো এবং অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটি (এএলএসএফ) এর নিলাম অনুষ্ঠিত হয়। উক্ত নিলামে ১ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ৩টি ব্যাংক মোট ৪২৪ দশমিক ২১ কোটি টাকার ১১টি বিড, ৭ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ১৫টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠান মোট ৬ হাজার ৫০৪ দশমিক ৩৮ কোটি টাকার ১০৮টি বিড এবং ১ দিন মেয়াদি অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটির আওতায় ১৩টি পিডি ব্যাংক মোট ৫ হাজার ৭৩৯ দশমিক ০৩ কোটি টাকার ৪৪টি বিড দাখিল করে।
অকশন কমিটি কর্তৃক সকল বিডই গৃহীত হয়। ফলে রেপো এবং এএলএসএফ এর আওতায় সর্বমোট ১২ হাজার ৬৬৭ দশমিক ৬২ কোটি টাকা প্রদান করা হয়। উল্লিখিত ১ দিন ও ৭ দিন মেয়াদি রেপো এবং অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটি এর সুদের হার ছিল যথাক্রমে বার্ষিক শতকরা ৮ দশমিক ৫০, ৮ দশমিক ৬০ ও ৮ দশমিক ৫০ ভাগ।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত