ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের জন্য ২৪টি প্রোটোটাইপ তৈরি করলো তরুণরা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ৩:৫৯

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং ইউনিসেফ এর জেনারেশন আনলিমিটেড প্রোগ্রাম যৌথভাবে আয়োজন করলো ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ কমিউনিটি সল্যুশন পিচ ডে ২০২৩-২০২৪। গতকাল শনিবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে তরুণ উদ্যোক্তা এবং সামাজিক উদ্ভাবকরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জেন্ডার বৈষম্য প্রতিরোধে তাদের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছেন। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ সমাজের সৃজনশীলতা এবং সংকল্পকে তুলে ধরা হচ্ছে।

গত ছয় মাস ধরে, ১৫ থেকে ২৪ বছর বয়সী ১০০ জনেরও অধিক তরুণ দ্বারা গঠিত ২৪ টি দল স্থানীয় প্রশিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তাদের প্রজেক্টের প্রাথমিক প্রোটোটাইপগুলো তৈরি করেছে। এই ইভেন্টটি এমন একটি প্রক্রিয়ার পরিণতি যা যুব উদ্ভাবকদের টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তন সম্পর্কিত তাদের আইডিয়াগুলো উপস্থাপন করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে। 

ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলোর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করেছে। অংশগ্রহণকারী বেশ কয়েকটি দল পরিবেশগত টেকসইতা, নবায়নযোগ্য শক্তি এবং উদ্ভাবনী কৃষি সমাধানের উপর জোর দিয়েছে। এই প্রকল্পগুলো যুব উদ্ভাবকরা তাদের সম্প্রদায়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য যেসব বৈচিত্র্যময় এবং প্রভাবশালী পদ্ধতি অবলম্বন করেছেন তা তুলে ধরে। 

তরুণরাই হচ্ছে পরিবর্তনের কারিগর যারা একটি সবুজ ও আরও টেকসই বাংলাদেশ তৈরি করছে। তাদের নতুন দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই তাদের সম্প্রদায় এবং এর বাইরেও ইতিবাচক রূপান্তরের অনুঘটক হচ্ছে। আজ এতগুলো উদ্ভাবনী আইডিয়া উপস্থাপিত হতে দেখে আমি পুলকিত এবং আমি এগুলো সফলভাবে বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় আছি যাতে একটি সমৃদ্ধিশালী ভবিষ্যত নিশ্চিত হয়।” - বলেছেন মি. শেলডন ইয়েট, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি। 

ইভেন্টটিতে অংশগ্রহণকারী ২৪ টি দল ইকোসিস্টেম বিল্ডারস, সোশ্যাল ইমপ্যাক্ট ইনভেস্টরস এবং ফাউন্ডারসদের দ্বারা গঠিত ১২ জন বিচারকমণ্ডলীদের কাছে তাদের প্রজেক্টগুলো উপস্থাপন করে। বিচারকরা প্রজেক্টগুলোকে তাদের সম্ভাব্য সামাজিক প্রভাব, বাস্তবায়নযোগ্যতা, সাংগঠনিক মডেল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যের ভিত্তিতে মূল্যায়ন করেন এবং শীর্ষ দুটি দল বাছাই করেন। 

টিম স্টর্ম ট্রুপারস, নির্বাচিত শীর্ষ দলগুলোর মধ্যে একটি, মাটির লবণাক্ততা মোকাবেলা এবং ফসলের ফলন বৃদ্ধির জন্য একটি ভার্টিক্যাল ফার্মিংয়ের সমাধান তৈরি করে। অন্যদিকে, টিম নৈবেদ্য, চায়ের টং এবং ছোট রেস্তোরাঁ থেকে উৎপন্ন চা বর্জ্যকে সাশ্রয়ী মূল্যের সারে রূপান্তর করার একটি প্রকল্প উপস্থাপন করে।

শীর্ষ এই দুটি দল এখন বৈশ্বিক পর্যায়ে অগ্রসর হবে, যেখানে তারা গ্লোবাল জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজয়ীরা তাদের উদ্ভাবনী সমাধান বাস্তবায়নের জন্য ফান্ডিংসহ সামগ্রিক সহায়তা পাবে। 

 

Sunny / Sunny

বিএমইউতে মাথা-গলার ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় সেমিনার

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’  পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক