ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ফুডপ্যান্ডা অ্যাপ থেকেই দেওয়া যাবে অনুদান 

গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে বিশ্ব খাদ্য কর্মসূচি’র সাথে কাজ করছে ফুডপ্যান্ডা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৭-৫-২০২৪ দুপুর ৪:৩৮

গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সাথে যৌথভাবে কাজ করছে শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। এ অংশীদারিত্বের অংশ হিসেবে, ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অর্থ দিয়ে ডব্লিউএফপি এর মাধ্যমে গাজায় বসবাসরতদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পারবেন।   

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, যে কোনো জনগোষ্ঠীর ঐক্য ও তাদের যৌথ দায়িত্ববোধে আমরা বিশ্বাস করি। পরিবর্তন আনার লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে আমাদের এই যৌথ উদ্যোগ একটি ক্ষুদ্র প্রচেষ্টা। ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে গাজাবাসীর পাশে দাঁড়াতে ডব্লিউএফপি’তে অনুদান দেয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে ফুডপ্যান্ডার এই অঙ্গীকারকে আমরা সাধুবাদ জানাই। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফুডপ্যান্ডার মতো বেসরকারি খাতের প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার মাধ্যমে প্রাপ্ত অনুদান গাজার ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে। 

ডব্লিউএফপি’র সাথে যৌথ এ উদ্যোগে অংশ নিয়ে অনুদান দেওয়ার জন্য ব্যবহারকারী, পার্টনার ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ফুডপ্যান্ডা বাংলাদেশ। 

Sunny / Sunny

বিএমইউতে মাথা-গলার ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় সেমিনার

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’  পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক