ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারবোর্ড রিপ্লেসমেন্টে রিয়েলমি গ্রাহকরা পাচ্ছেন ৬০ শতাংশ ছাড়


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৭-৫-২০২৪ বিকাল ৫:২

গ্রাহক ও ভক্তদের জন্য ‘মাদারবোর্ড ডিসকাউন্ট’ অফার নিয়ে হাজির হলো তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ‘রিয়েলমি’। রিয়েলমি’র অনুমোদিত সার্ভিস সেন্টারগুলো থেকে ব্র্যান্ডের গ্রাহকরা এ পরিষেবা গ্রহণ করতে পারবেন। স্মার্টফোনের নির্দিষ্ট কিছু মডেলের মাদারবোর্ড রিপ্লেসমেন্টের আকর্ষণীয় ছাড়ের সুবিধা রয়েছে এ অফারের মধ্যে।

স্মার্টফোন ব্যবহারকারীরা ডিভাইসের মাদারবোর্ড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ পাচ্ছেন। দেশে অবস্থিত রিয়েলমি’র যে কোনো অনুমোদিত সার্ভিস সেন্টারে গিয়ে গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারেন। তবে কোনো আউটলেটে গিয়ে সেবা গ্রহণের আগে, নির্দিষ্ট মডেলের ফোনটি ওই সার্ভিস সেন্টারে সহজলভ্য কী না তা যাচাই করে দেখার অনুরোধ করা হচ্ছে। আপনার নিকটস্থ রিয়েলমি’র সার্ভিস সেন্টারের অবস্থান সম্পর্কে জানতে https://www.realme.com/bd/support/services -এ ওয়েবসাইটে ভিজিট করুন।

অফারটি রিয়েলমি’র নির্দিষ্ট কয়েকটি ফোনের মডেলের ক্ষেত্রে প্রযোজ্য। মডেলগুলো হলো: রিয়েলমি সি১৫, রিয়েলমি সি১৭, রিয়েলমি ৮, রিয়েলমি সি৩১, রিয়েলমি নারজো ৫০আই, রিয়েলমি সি১১ ২০২১, রিয়েলমি সি২৫ওয়াই, রিয়েলমি সি২১ওয়াই এবং রিয়েলমি ৯আই। আগ্রহী গ্রাহকদের জানানো যাচ্ছে যে, শুধু রিয়েলমি’র অফিসিয়াল স্মার্টফোনের জন্য এ অফারটি তারা উপভোগ করতে পারবেন।

এসব ডিভাইসের মধ্যে রিয়েলমি সি১৫, রিয়েলমি সি১৭, রিয়েলমি ৮, রিয়েলমি সি৩১, রিয়েলমি নারজো ৫০আই, রিয়েলমি সি১১ ২০২১, রিয়েলমি সি২৫ওয়াই ও রিয়েলমি সি২১ওয়াই এর মাদারবোর্ড রিপ্লেসমেন্টে ব্যবহারকারীরা পাচ্ছেন ৬০ শতাংশ ছাড়। অন্যদিকে, রিয়েলমি ৯আই এর দুটি ভার্সনে গ্রাহকদের ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

চলতি মাসজুড়ে এ অফার দিচ্ছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। অফারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে, রিয়েলমি ইউজাররা ফেসবুকে ব্র্যান্ডের অফিসিয়াল আফটার-সেল সার্ভিস পেজ “রিয়েলমি সার্ভিস বিডি” ফলো করতে পারেন।

তবে আর অপেক্ষা কেন? ফুরিয়ে যাওয়ার আগেই আপনার নিকটস্থ রিয়েলমি সার্ভিস সেন্টার যান এবং উপভোগ করুন এ দারুণ অফারটি।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত