দেশজুড়ে এনার্জিপ্যাকের জ্যাক সার্ভিস ক্যাম্পেইন চালু
২৮ মে থেকে দেশজুড়ে মাসব্যাপী জ্যাক সার্ভিস ক্যাম্পেইন চালু করলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিপিএলসি)। ঢাকার মিরপুরে জ্যাক সার্ভিস সেন্টারে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনটি চালু করা হয়।
জ্যাক সার্ভিস ক্যাম্পেইনে গ্রাহকরা পুরো গাড়ি ফ্রি চেকআপ করানোর সুযোগ পাবেন। একইসাথে, খুচরা যন্ত্রাংশে ও স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে আগামী ৩০ দিনের জন্য সার্ভিস বুকিং কুপন পাওয়া যাবে, যেখানে থাকছে স্পেয়ার পার্টস ও সার্ভিস চার্জের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া, ক্যাম্পেইন থেকে যেকোনো সেবা নেয়া গ্রাহকের জন্য থাকছে বিশেষ পুরস্কার ও অন্যান্য আকর্ষণীয় অফার।
আকর্ষণীয় এই ক্যাম্পেইনটির উন্মোচন করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের পাশাপাশি, এনার্জিপ্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোটর ভেহিকেল ডিভিশন এর চিফ বিজনেস অফিসার এস এম জসীম উদ্দিন।
এ বিষয়ে এস এম জসীম উদ্দিন বলেন, “গ্রাহকদের জন্য সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী জ্যাক সার্ভিস ক্যাম্পেইন নিয়ে আসতে পেরে এনার্জিপ্যাক অত্যন্ত উচ্ছ্বসিত। জ্যাক মোটরস এর সাথে আমাদের অংশীদারিত্ব এবং বিশ্বমানের পণ্য ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক প্রচেষ্টা দেশের পরিবহণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামীতেও এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।”
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত