ঘূর্ণিঝড়ে রিমালে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের বিনামূল্যে টকটাইম ও ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাতাদা প্রতিষ্ঠান বাংলালিংক, ঘূর্ণিঝড় রিমাল-আক্রান্ত গ্রাহকদের সহায়তা করার জন্য বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে। এই সংকটের সময়ে সংযোগের গুরুত্ব অনুধাবন করে, বাংলালিংক ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকার গ্রাহকদের জন্য বিনামূল্যে টকটাইম, ইন্টারনেট এবং বিশেষ মূল্যছাড়ে পণ্য ও সেবা প্রদান করছে।
অপারেটরটি দশ মিনিটের বিনামূল্যের টক-টাইম ও তিনদিন মেয়াদের ৫০০ এমবি বিনামূল্যের ইন্টারনেট প্রদান করে গ্রাহকদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, যেনো ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় গ্রাহকেরা তাদের পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারে। সাইক্লোন রিমাল-এ ক্ষতিগ্রস্থ এলাকার গ্রাহকরা এসএমএস-এর মাধ্যমে অফার, এর সুবিধা ও অফার চালু করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বিনামূল্যের মিনিট ও ইন্টারনেট অফার ছাড়াও, বাংলালিংক ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা করার জন্য আরও নানান উদ্যোগ গ্রহণ করছে, যেমন ২৮ মে, ২০২৪ থেকে পরবর্তী ৩ দিনের জন্য সেবা প্রাপ্তির জন্য উপযুক্ত গ্রাহকরা ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে সিম প্রতিস্থাপন করতে পারবেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ অফারগুলি বাংলালিংক-এর ডেডিকেটেড ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করা যাবে। এছাড়াও অপারেটরটি গ্রাহকদের জন্য জরুরী মোবাইল ব্যাল্যান্স রিচার্জ ও ঋণ সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “বাংলালিংক সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে সক্রিয়ভাবে সাইক্লোন রিমাল আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বাংলালিংক বিনামূল্যে টক টাইম ও মোবাইল ডাটা প্যাকেজ দিচ্ছে। সংকটের এই সময়ে যোগাযোগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে পারস্পারিক যোগাযোগের সম্ভাব্য বাধাগুলো দূর করে অবিচলভাবে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। চলমান এই দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমেও বাংলালিংক সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত