টাঙ্গাইলে স্বাস্থ্য সচেতনদের সংগঠন দেহগড়ি শরীরচর্চা ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
‘সকাল বেলার হাওয়া, লক্ষ টাকার দাওয়া’ এই স্লোগানে টাঙ্গাইলে স্বাস্থ্য সচেতন বিভিন্ন বয়সী মানুষের শরীরচর্চার সংগঠন দেহগড়ি ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামসংলগ্ন ঈদগাহ মাঠে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৬টায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় দেহগড়ি শরীরচর্চা ক্লাবের বিভিন্ন বয়সী শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শরীরচর্চা ক্লাবটির নিয়মিত সদস্য সংখ্যা ৭৫ জন। খেলাটি পরিচালনা করেন দেহগড়ির সাধারণ সম্পাদক ও ব্যায়ামের প্রশিক্ষক আনিসুজ্জামান আনিস।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি তপন ভট্টাচার্য, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সুব্রত কুমার ধর, চণ্ডী দাস নাগ, দেশের বৃহত্তম মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, আলহাজ মজিবর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন চাকলাদার, সদস্য মো. বাদল, আ. আজিজ সরকার, গোলাম মোস্তফা, তপন কুমার গুণ, জাহিদ হাসান হেলাল, মির্জা শরিফুল ইসলাম পিযুষ, পরিমল সাহা, নিজাম উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মাহমুদ আলম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান, আবুল হাসেম, সাংবাদিক শামীম আল মামুন, রোমান আওয়াল, আ. আলীম, সোহেল, নোমানসহ অন্য সদস্যগণ।
খেলা শেষে সুব্রত কুমার ধর-এর বিবাহবার্ষিকী উপলক্ষে খিচুড়ি ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এমএসএম / জামান
সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না
সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার
নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে
তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ
সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি
মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের
জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
Link Copied