ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র আয়োজনে পেশেন্ট ফোরাম


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩০-৫-২০২৪ বিকাল ৫:৪৬

বাংলাদেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা’য় আজ (৩০ মে, ২০২৪) অনুষ্ঠিত হয়েছে হেড ইনজুরি (মাথার আঘাত) সচেতনতা বিষয়ক একটি পেশেন্ট ফোরাম। অনুষ্ঠানে হেড ইনজুরি নিয়ে বিভিন্ন তথ্যবহুল আলোচনা ও মতবিনিময় করা হয়।    

অনুষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে কর্মরত চিকিৎসকরা নিজ নিজ দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করেন। পেশেন্ট ফোরামে হেড ইনজুরির কারণ ও করণীয় এবং কীভাবে তা রোগীর জীবনে প্রভাব ফেলতে পারে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যেখানে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন চিকিৎসকবৃন্দ। পেশেন্ট ফোরামটি বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটালের প্রচেষ্টার একটি অংশ।   

পেশেন্ট ফোরামে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর প্রফেসর ডা. মোঃ জিল্লুর রহমান; নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর (কর্নেল) ডা. মুঃ আমিনুল ইসলাম; নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ আলিউজ্জামান জোয়ার্দার; এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর এমডি ও সিইও ডা. রত্নদীপ চাষ্কার এবং মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ প্রমুখ।

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর প্রফেসর ডা. মো. জিল্লুর রহমান বলেন, “হেড ইনজুরি প্রতিরোধে সবাইকে প্রাথমিক পদক্ষেপ সম্পর্কে সচেতন করতে হবে। এর মাধ্যমে আঘাতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে এবং প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত হবে বলে আমার বিশ্বাস।”

নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর (কর্নেল) ডা. মুঃ আমিনুল ইসলাম বলেন, “নিউরোসার্জিকাল সেবার গুণগত মান নিশ্চিত করা কেবল মাত্র দায়িত্ব ও কর্তব্য নয় বরং প্রতিশ্রুতিও। এভারকেয়ার হসপিটাল ঢাকায় আমরা নিউরোলজিক্যাল (স্নায়বিক) স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে এবং রোগীদের সর্বোচ্চ মানের যত্ন এবং সেবা প্রদান করতে সবর্দা সচেষ্ট।”

নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ আলিউজ্জামান জোয়ার্দার বলেন, “হেড ইনজুরি একটি সেনসিটিভ বিষয় তাই তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। তাই ডাক্তার এবং জনসাধারণকে এর প্রতিরোধে একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগীদের জন্য আরো নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর মেডিকেল সার্ভিসেস-এর ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এভারকেয়ার হাসপিটালের নিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আপনারা জানেন, এই ধরণের আঘাত খেলাধুলা, দুর্ঘটনা ইত্যাদি কারণে হয়ে থাকে, যা ব্যক্তির শারীরিক এবং মানসিক সুস্থতার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। একটি নিরাপদ ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে আজকের এই ফোরামটি আয়োজন করেছি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে পারব বলে আমি আশাবাদী।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত