ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশিয় ব্র্যান্ড ও পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজার শক্তিশালী করছে শপআপ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ৪:৩২

শুকরান-এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় বিটুবি কমার্স প্রতিষ্ঠান শপআপ। দেশিয় ব্র্যান্ড ও পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজার আরও শক্তিশালী করাই শপআপ-এর মূল লক্ষ্য।  এই অংশীদারিত্বের মাধ্যমে শপআপ-এর বিটুবি বানিজ্যিক শাখা মোকাম-এর ডিস্ট্রিবিউশন সেন্টারের মাধ্যমে দেশব্যাপি এককভাবে মিল থেকে সরাসরি মুদি দোকানে শুকরান-এর পণ্য সরবরাহ করবে শপআপ। এতে করে ক্ষতি কমার পাশাপাশি পন্যের গুনগত মান বজায় থাকবে। 

বাংলাদেশ বেশকিছু প্রধান খাদ্য পণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে, ভ্যালু চেইনের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কৃষক, উৎপাদনকারী এবং মিলগুলো পণ্য ডিস্ট্রিবিউশনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ফলে সাধারন মানুষ সাশ্রয়ী ও মানসম্মত দেশিয় পণ্য থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যা দূর করতে শপআপ এসব পণ্যের ডিস্ট্রিবিউশন বাড়িয়ে দেশব্যাপি সাধারন ক্রেতাদের কাছে পণ্যগুলো পৌঁছে দিতে কাজ করছে। আমদানি নির্ভরতা কমিয়ে ও মোকাম-এর মাধ্যমে দেশিয় ব্র্যান্ড ও পণ্য প্রচার করে স্থানীয় বাজার শক্তিশালী করাই শপআপ-এর মূল লক্ষ্য। 

এ প্রসঙ্গে শপআপ-এর হেড অব বিজনেস জিয়াউল হক বলেন, “শুকরান-এর সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত, এবং এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে তাদের পন্য পৌঁছে দিব। আমরা দেশিয় ব্র্যান্ড ও পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সর্বদা স্বচেষ্ট। আমরা আমদানি-নির্ভরতা কমিয়ে ও দেশে উৎপাদিত পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজারকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।”

শুকরান-এর ফাউন্ডার ও সিইও শামীম ইকবাল বলেন, “শপআপ-এর সাথে অংশীদারিত্ব ও তাদের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে দেশব্যাপি সাধারণ ক্রেতাদের কাছে আমরা শুকরান-এর পণ্য পৌঁছে দিতে পারবো বলে আমি আশাবাদী।”

শপআপ-এর বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘মোকাম’ মিল ও প্রস্তুতকারকদের সাথে মুদি দোকানদারদের সংযুক্ত করার মাধ্যমে একটি বিস্তৃত ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশব্যাপি ৩.১ কোটি মানুষের নিকট খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দিতে শপআপ ছোট-ছোট দোকানের নেটওয়ার্ক কাজে লাগিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ স্থানীয় সাপ্লাই চেইন চ্যানেল প্রতিষ্ঠায় কাজ করছে।

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত