ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রাইম ব্যাংক পিএলসি'র ২৯তম এজিএম অনুষ্ঠিত


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ৪:৪২

প্রাইম ব্যাংক পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩১২ জন নিবন্ধিত শেয়ারহোল্ডারগণসহ স্টক এক্সচেঞ্জ ও অডিটরগণের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

লাইভ ট্রান্সমিশনকৃত এই সভায় ২০২৩ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ, আর্থিক বিবরণী, ডিরেক্টরস ও নিরীক্ষা প্রতিবেদন, অবসরগ্রহনকারী পরিচালকগণের পুনঃনির্বাচন, স্বতন্ত্র পরিচালকগণের নিয়োগ/পুনঃনিয়োগ, এবং স্ট্যাটুইটরি ও কমপ্লায়েন্স অডিটরের পুনঃনিয়োগসহ ৬টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন।

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে ও কোম্পানি সেক্রেটারির মডারেশনে অনুষ্ঠিত সভায় ব্যাংকের বিভিন্ন কমিটির সভাপতিগণসহ পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসারসহ ঊদ্ধর্তন কর্মকর্তগণ অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের চেয়ারম্যান ছাড়া, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ, ও চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান ও. রশীদ শেয়ারহোল্ডারগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেন্জ কমিশন ধারাবাহিকভাবে ৫ বছর “এ” ক্যাটাগরিতে থাকা লিস্টেড কোম্পানিদেরকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত