ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মধুপুরে টাঙ্গাইলে কারা নির্যাতিত ও হামলা মামলার শিকার যুবদল নেতাদের সংবর্ধনা


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ১২:৬

আওয়ামী স্বৈরাচার সরকার’ পতন আন্দোলন সংগ্রামে হামলা মামলার শিকার ও কারা নির্যাতিত টাঙ্গাইল জেলা যুবদল নেতাকর্মিদের সংবর্ধনা দিয়েছে জেলা যুবদল। 

টাঙ্গাইল উত্তরের ৬ টি উপজেলার ১৩ টি ইউনিটের নেতাকর্মিদের অংশ গ্রহণে মধুপুরে এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলা যুবদল।

রোববার (২ জুন) বিকেলে মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকারের কার্যালয় সংলগ্ন কাকরাইদ বাজারস্থ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। যুবদলের ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল কবির পল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। 

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সংবর্ধনা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুজ্জামান শুভ, মধুপুর উপজেলা যুবদলের নেতা হযরত আলী, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদল সংসদের যুগ্ম সম্পাদক আদিত্য সরকার প্রমুখ। 

বক্তাগণ খালেদা জিয়া রোগমুক্তি ও কারামুক্তিসহ লক্ষ কারাবন্দী নেতাকর্মিদের মুক্তি দাবি করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার তিনটি ইউনিটসহ ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুরের ১৩ টি ইউনিটের নেতাকর্মিরা এতে অংশ নেন। 

অনুষ্ঠানে সরকার পতনের বিগত বিভিন্ন আন্দোলনে ইউনিটগুলোর হামলা মামলার শিকার ও কারা নির্যাতিত ১৮ নেতাকর্মির গলায় ফুলের মালা পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। 

নেতৃবৃন্দ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নিদের্শে কারাভোগকারী ও নির্যাতিনের শিকার নেতাকর্মিদের এমন সংবর্ধান দেয়ার কর্মসূচি পালিত হলো।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ