ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এনার্জিপ্যাকের ‘গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৬-২০২৪ বিকাল ৫:২০

গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। ‘মোস্ট ইনোভেটিভ পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি   বাংলাদেশ’-এর স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের জন্য আরেকটি গৌরব বয়ে নিয়ে এলো এনার্জিপ্যাক।  

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উদ্ভাবনী কাজগুলো পরিচালনা করার লক্ষ্যে ১৯৮২ সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছে এনার্জিপ্যাক। জ্বালানির শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে দেশকে সহায়তা করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এর সমস্ত কার্যক্রমে উদ্ভাবন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছে। প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করলো এনার্জিপ্যাক। 

এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানের দলগত কাজের মানসিকতা ও গুণমান ধরে রাখার নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের প্রতি অব্যাহত সমর্থন ও আস্থা রাখায় আমাদের সহকর্মী ও অংশীদার সহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও দেশে সাশ্রয়ী ও ক্লিন এনার্জি উৎপাদনে সক্ষমতা অর্জনে সহায়তা করার লক্ষ্য নিয়ে আমরা আমাদের উদ্ভাবন অব্যাহত রাখবো।”

উল্লেখ্য, স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনীতিতে উন্নত কর্মসংস্কৃতি নিশ্চিতে অবদান রাখছে এমন সেরা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয় ‘গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড’। ব্যবসায়িক প্রতিষ্ঠানের আস্থা বাড়ানোর লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। 

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত