মধুপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও গণভোজ
টাঙ্গাইলের মধুপুরে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
সোমবার (৩ জুন) বিকেলে মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে কাকরাইদস্থ দলীয় সভাপতির কার্যালয়ের সামনের মাঠে এ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহসভাপতি রতন হায়দার,
সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মোশা প্রমুখ।
বিশেষ দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তিসহ সারা দেশের কারাবন্দী অসংখ্য নেতাকর্মিদের মুক্তির দাবি ও দোয়া করা হয়। দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার