ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং হিসেবে লুৎফুল হাবিবকে নিয়োগ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৬-২০২৪ বিকাল ৬:৪৩

লুৎফুল হাবিবকে ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যংকিং হিসেবে নিয়োগ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। ১ জুন থেকে তিনি নতুন দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ব্যাংকিং খাতে লুৎফুল হাবিবের রয়েছে একটি অনন্য ক্যারিয়ার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তিনি বিভিন্ন নেতৃত্বস্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন এবং উল্লেখযোগ্য অবদান রেখেছেন। হাবিব ১৯৯৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদান করেন। বিগত ২৫ বছরে তিনি বিভিন্ন উদ্ভাবনী কৌশল গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের আরো মানস্মত অভিজ্ঞতা প্রদান, বাজারে উপস্থিতি বাড়ানো, ডিজিটাল প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং খুচরা ব্যাংকিংয়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 
 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “লুৎফুল হাবিবকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ২৫ বছর যাবৎ তিনি বাংলাদশে ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যংকিং ব্যবসায় দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। যেখানে তিনি নেতৃত্ব ও প্রতিশ্রুতিশীল কর্মকান্ডের মাধ্যমে ব্যাংকিং ব্যবসার প্রসারে অবদান রেখেছেন। বাংলাদেশ বিশ্বের নবম ভোক্তা অর্থনীতিতে পরিণত হওয়ার পথে তার অভিজ্ঞতা বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।  

লুৎফুল হাবিব যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত