মধুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করনে মানববন্ধন
নিরাপদ খাদ্য নিশ্চিত করনের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন করেছে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএফএস-আইসিটি প্রকল্পের নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার জলছত্র বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কারিতাস আইএফএস আইসিটি প্রকল্পের আয়োজনে ও সুশীল সমাজের অংশগ্রহণে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আইএফএস আইসিটি প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর রিচার্ড মৃ এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও জলছত্র তথ্যগৃহ লেক কমিটির সদস্য হাবিবুর রহমান।
এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএফএস আইসিটি প্রকল্পের ফোকাল পার্সন উজ্জ্বল চক্রবর্তী, কারিতাস আলোক ৩ মাঠ কর্মকর্তা সূচনা রুরাম, আইএফএস আইসিটি প্রকল্পের দক্ষ্য কৃষক কল্পনা মৃ, অনিতা চাম্বুগং, পালিনা আজিম, মাঠ কর্মকর্তা শাশ্বত রিছিল, কমিউনিটি অর্গানাইজার সুস্ময় নকরেক প্রমুখ।
নিরাপদ খাদ্য নিশ্চিত করনের লক্ষ্যে মানববন্ধনে
বক্তারা বলেন, অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত অর্থের লোভে খাদ্যে বিভিন্ন প্রকার ভেজাল মিশ্রিত করছে। কৃত্রিমভাবে রং ধরে রাখতে এবং ক্রেতার আকর্ষণ বাড়াতে ফল, শাকসবজি, মাছ, মাংসে ফরমালিন ও বিভিন্ন স্প্রে ব্যবহার করে থাকেন ব্যবসায়ীরা। যা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকি।
বর্তমানে খাদ্যে ভেজাল অসহনীয় পর্যায়ে চলে গেছে। ফলে বাংলাদেশের মানুষকে কিডনি রোগ, ক্যানসারসহ নানাবিধ মরণব্যাধি থেকে রক্ষা করতে হলে খাদ্যে ভেজালের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। দেশে 'খাদ্য নিরাপত্তা' একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বক্তারা আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না হলে শরীরে বিভিন্ন প্রকার রোগের উৎপত্তি হতে পারে। এর ফলে জনসাধারণের চিকিৎসা খাতে বাৎসরিক প্রায় ১২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। ব্যক্তি স্বার্থ পরিহার করে জনস্বার্থ বিবেচনা করা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করণের কাঙ্খিত লক্ষ্য অনেকটাই নিশ্চিত করা সম্ভব।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার