ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ -এই প্রতিপাদ্য নিয়ে দেশের ৬ জেলায় গাছের চারা রোপণ করা হয়

ফেভিকল চ্যাম্পিয়নস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৫-৬-২০২৪ বিকাল ৫:২

আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে ফেভিকল চ্যাম্পিয়ন্স ক্লাব-এর (এফসিসি) উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপিত হয়েছে। এফসিসি’র ২,৮০০ জন সদস্য কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন।

‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ প্রতিপাদ্য নিয়ে রাজধানী ঢাকাসহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, বগুড়া, গাজীপুর এবং সাভারে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসুচীর আওতায় এফসিসি ২৭০০ টি গাছের চারা রোপণ করেছে।

এ প্রসঙ্গে পিডিলাইট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জনাব মৈনাক দত্ত বলেন, “অতি দ্রুত শিল্পায়ন ও নগরায়নের লক্ষ্যে মানবজাতি হয়তো অজান্তেই পরিবেশের ভারসাম্যকে প্রভাবিত করেছে। সেই ভারসাম্য পুনরুদ্ধারের জন্যে যথাসম্ভব বৃক্ষরোপণ অতি আবশ্যক। সাম্প্রতিক ক্রমাগত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে এমন ইতিবাচক একটি উদ্যোগ গ্রহণের জন্য এফসিসির সকল সদস্য ভাইদের আমি সাধুবাদ জানাই’’। 

এফসিসি দেশের সুপরিচিত অ্যাডহেসিভ ব্র্যান্ড ‘ফেভিকল’ সমর্থিত ফার্নিচার শিল্প মালিক এবং ইন্টেরিয়র ডিজাইনার ভাইদের একটি স্বতন্ত্র সংঘ। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় সংস্থার ৪০টি ক্লাব রয়েছে। কারুশিল্পী মালিকদের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে বাংলাদেশে কাজ শুরু করে এফসিসি। সংস্থাটি তিন মাস অন্তর অন্তর বিভিন্ন সমাজ সেবামূলক উদ্যোগ যেমন; স্বাস্থ্য ক্যাম্প, রক্তদান ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা, শ্রমদান, শীত বস্ত্র বিতরণ ইত্যাদি কর্মসূচি পরিচালনা করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হয়েছে এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত