ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৩ হাজার ৩০০ পরিবারের দারিদ্র বিমোচন করছে ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশন


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৪:৪৪

ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশন যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ৩ হাজার ৩০০ পরিবারের দারিদ্র্য বিমোচনে একটি নতুন কর্মসূচি চালু করেছে।

বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের সবচেয়ে খরা প্রবণ পানি সঙ্কটপূর্ণ অঞ্চল এবং আয় ও মানব উন্নয়ন সূচকের দিক থেকে মূলধারার জনগোষ্ঠীর চেয়ে পিছিয়ে রয়েছে। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বসবাস করে বেশ কয়েকটি আদিবাসী জনগোষ্ঠী।

এই উদ্যোগটি ব্র্যাকের গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ ব্যবহার করছে, যা বিশ্বব্যাপী স্বীকৃত এবং দারিদ্র্য বিমোচন মডেল হিসেবে প্রমাণিত। উদ্যোগটি আদিবাসী সম্প্রদায়সহ অতিদরিদ্র পরিবারগুলোকে সামগ্রিকভাবে সহায়তা করছে। প্রকল্পটি অর্থনৈতিক ক্ষমতায়ন,  খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টি, ইতিবাচক আচরণগত পরিবর্তন, সামগ্রিক অগ্রগতি এবং বৃহত্তর সামাজিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করছে।

ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর, আসিফ সালেহ্ বলেন, "দেশের অন্যতম দারিদ্র পীড়িত এলাকা, বরেন্দ্র অঞ্চলের আদিবাসী পরিবারগুলো দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের যে প্রতিকূল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা যথাযথ কমিউনিটি-নেতৃত্বাধীন হস্তক্ষেপের মাধ্যমে মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। মেটলাইফ ফাউন্ডেশনের সাথে যৌথভাবে নেয়া এই উদ্যোগ জলবায়ু কেন্দ্রিক উন্নয়নের ক্ষেত্র বাড়াতে সামগ্রিকভাবে সকলের কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরে।”

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, "বাংলাদেশের মানুষের জন্য একটি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ গড়ে তুলতে মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ। মেটলাইফ ফাউন্ডেশন এবং ব্র্যাকের এই উদ্যোগটির লক্ষ্য পরিবার ও সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়ন। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা অধিকতর নিরাপদ জীবনযাপন করতে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।”

ব্র্যাক ২০০২ সালে আল্ট্রা  পুওর গ্রাজুয়েশন  প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে  দারিদ্র বিমোচনের জন্য  গ্রাজুয়েশন পদ্ধতি চালু করে । প্রোগ্রামটি এখন গ্রামীণ এবং শহর -  উভয় ক্ষেত্রেই সর্বাধিক প্রান্তিক জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহ ২২ লাখ অতি-দরিদ্র পরিবারকে সহায়তা করেছে।

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ