জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে ইউসিবির ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ ইন্সুরেন্স সংস্থা, জীবন বীমা কর্পোরেশন (জেবিসি)-এর সঙ্গে একটি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির অধীনে, ইউসিবি এখন থেকে বীমা কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করতে পারবে। একই সঙ্গে বীমা পণ্য বিপণন ও বিক্রির ব্যবসা করতে পারবে। ফলে একজন গ্রাহক ইউসিবির যেকোনো শাখায় বীমা করতে পারবেন।
৬ জুন, ২০২৪ রাজধানীর রেডিসন হোটেলে আনুষ্ঠানিকভাবে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়ে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জেবিসি-র ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুহিবুজ্জামান ও ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আবদুর রহমান খান এফসিএমএ। বিশেষ অতিথি ছিলেন ইউসিবির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, উপায়-এর উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আবদুর রহমান খান এফসিএমএ বলেন, “বীমা খাতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহকদের আস্থা অর্জন। ইউসিবি ও জীবন বীমা কর্পোরেশনের এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন, কারণ যে কোনো স্থান থেকে বীমা করা যাবে এবং প্রিমিয়াম পরিশোধ করা যাবে। আমি আশা করি, এই যৌথ উদ্যোগ মানুষকে আরও নিরাপদে এবং সুবিধাজনকভাবে বীমা সেবা উপভোগ করতে সহায়তা করবে।”
জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুহিবুজ্জামান বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ চুক্তি। দেশের দুইটি সেরা প্রতিষ্ঠান মিলে জীবন বীমা পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেবার দায়িত্ব গ্রহণ করেছে। সরকারি-বেসরকারি পার্টনারশিপের ক্ষেত্রে আজকের চুক্তিটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ পার্টনারশিপ সম্পর্কে ইউসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী বলেন, “জীবন বীমা কর্পোরেশন-এর সঙ্গে আমাদের পার্টনারশিপ গ্রাহকদের ব্যাপকভাবে উপকৃত করবে, কারণ সারাদেশেই ইউসিবির ব্যাংকিং নেটওয়ার্ক রয়েছে।
ইউসিবি-কে এই উদ্যোগের অংশীদার করার জন্য আমরা জেবিসি-কে ধন্যবাদ জানাই। একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসাবে, ইউসিবি সবসময় স্বাচ্ছন্দ্যময় গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য নতুন নতুন সেবা চালু করে আসছে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ