ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্সের বৃক্ষরোপণ কর্মসূচি


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৬-২০২৪ বিকাল ৫:৫

আইপিডিসি ফাইন্যান্স বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আইপিডিসি’র প্রধান কার্যালয় থেকে শুরু করে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির শাখাগুলোর মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ ও রোপণ করা হয়েছে।এই উদ্যোগটি টেকসই পরিবেশ উন্নয়ন এবং বাংলাদেশের জন্য সবুজ আগামী নির্মাণে আইপিডিসি ফাইন্যান্সের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

এই কর্মসূচির অধীনে ফল গাছ থেকে শুরু করে ঔষধি গাছসহ বিভিন্ন ধরণের গাছের চাড়া বিতরণ ও রোপণ করা হয়। জীববৈচিত্র্য বৃদ্ধি এবং পরিবেশগত উন্নয়নের কথা মাথায় রেখে গাছের জাত নির্বাচনে বৈচিত্র্য রাখা হয় এই উদ্যোগে। আইপিডিসি ফাইন্যান্সের কর্মীবৃন্দ এবং স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচিটি পরিচালিত হয়। 

আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে বলেন, "একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা টেকসই পরিবেশ উন্নয়নকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের দেশের জন্য সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে এর গুরুত্ব অপরিসীম। বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে গৃহীত আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের প্রতি আমাদের আন্তরিক প্রুচেষ্টার একটি উদাহরণ। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আইপিডিসি’র কর্মীবৃন্দ এবং সাথে জনসাধারণের স্বতঃস্ফূর্ত প্রয়াসে আমরা পরিবেশের জন্য সুস্পষ্ট ইতিবাচক প্রভাবযুক্ত একটি উদ্যোগ বাস্তবায়িত করতে পেরেছি।"

সাসটেনাবিলিটিকে আইপিডিসি’র কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সমন্বিত করতে প্রতিষ্ঠানটির যে স্ট্র্যাটেজিক ভিশন রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি সেই ভিশন বাস্তবায়নের পথে একটি উদ্যোগ। এই উদ্যোগটি কোম্পানির বৃহত্তর পরিবেশগত নীতি ও চর্চা যেমন গ্রিন ফাইন্যান্সকে উৎসাহিতকরণ, কার্বন ফুটপ্রিন্ট হ্রাসে উদ্যোগ গ্রহণ এবং পরিবেশ-বান্ধব প্রকল্পসমূহের পাশে দাঁড়ানো ইত্যাদির সাথে সম্পূরক। 

Sunny / Sunny

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত