ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ৩:৪৯

পুরুষ টি২০ ক্রিকেট বিশ্বকাপ উদযাপনের জন্য ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ক্রিকেট ক্যাম্পেইন চালু করেছে তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ‘চার্জ আপ বাংলাদেশ’ নামের ক্যাম্পেইনটি চলবে ২৯ জুন পর্যন্ত। এর মাধ্যমে ভক্তরা পাবেন ভিআর ক্রিকেটের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বাংলাদেশের ক্রিকেট তারকা তাসকিন আহমেদের সাথে দেখা করা ও খেলার সুযোগ।

তরুণদের লক্ষ্য করে রাজধানী ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শপিং মলে অনুষ্ঠিত হচ্ছে এই চার্জ-আপ ভিআর ক্রিকেট ক্যাম্পেইন। ভেন্যুতে উপস্থিত দর্শকরা এই ব্যাটিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ভার্চুয়াল ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করার লক্ষ্যে খেলতে পারেন।

সর্বোচ্চ স্কোরকারী ১০জন গ্র্যান্ড ফিনালেতে তাসকিন আহমেদের সাথে একটি সুপার ওভারে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সর্বোচ্চ স্কোরার পাবেন তাসকিনের স্বাক্ষর করা একটি ক্রিকেট বল এবং ইয়ারবাডসহ একটি গিফট বক্স। 

তাছাড়া, সেরা স্কোরারের ১০ জনের প্রত্যেকে পাবেন একটি করে ইনফিনিক্স গিফট বক্স। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য স্মৃতি স্মারক হিসেবে আছে একটি টি-শার্ট অথবা একটি পানির বোতল। অনুষ্ঠানে আরও থাকবে তাসকিন আহমেদের সাথে দেখা ও কথা বলার সুযোগ।

ক্রিকেটের আনন্দ উদযাপন ও প্রযুক্তির মাধ্যমে তরুণদের সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্যে ‘চার্জ আপ বাংলাদেশ’ ভিআর ক্যাম্পেইনটি আয়োজন করেছে ইনফিনিক্স। বিশেষত, চার্জিং সমাধানের ক্ষেত্রে ইনফিনিক্সের উদ্ভাবনী প্রযুক্তি তরুণদের যেকোনো সময়, যেকোনো জায়গায় চার্জড আপ থাকতে সাহায্য করে। 

 

 




Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ