ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ এর সভাপতিত্বে ৯ জুন, সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যানের সংক্ষিপ্ত বক্তব্যে শেয়ারহোল্ডারবৃন্দকে শুভেচ্ছা জানান।
বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ২০২৩ সালের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড (১৭ দশমিক ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১৭ দশমিক ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রতি শেয়ারে) প্রদানের অনুমোদন দেন।
৩১ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন এবং ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন ও নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৩ হাজার ৮৮৩ দশমিক ১ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৫ লাখ ৫৫ হাজার ৪৭৩ দশমিক ৬ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৩৮ হাজার ৪০৯ দশমিক ৫ মিলিয়ন টাকা বা ৬ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমান ৪ লাখ ১২ হাজার ৭৩ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৩ লাখ ৬৪ হাজার ৮ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৩ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালে ব্যাংকের ডিপোজিট ৩৪ হাজার ৪৫৮ দশমিক ৮ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৫৯০ দশমিক ১ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৪ লাখ ৩৮ হাজার ১৩১ দশমিক ৩ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৯ দশমিক ১ শতাংশ।
ব্যাংক ২০২৩ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ১১ হাজার ৪৫০ দশমকি ১ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৮ হাজার ৮৬৬ দশমিক ৬ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৮ হাজার ১৭ দশমিক ৪ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৫ হাজার ৬৬১ দশমিক ৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ১০ দশমিক ৭২ টাকা যা ২০২২ সালে ছিল ৭ দশমিক ৫৭ টাকা (restated)। Basel III অনুযায়ী ২০২৩ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৬ শতাংশ যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২ দশমিক ৫০ শতাংশ থাকা বাঞ্ছনীয়। সভায় ব্যাংকের পরিচালক হিসেবে আবেদুর রশিদ খান এর পুনঃনিয়োগ অনুমোদন করে।
সভা ২০২৪ সালের জন্য কোম্পানীর বহিঃনিরীক্ষক হিসেবে এ. কাসেম এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস -এর পুনঃনিয়োগ অনুমোদন করে।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ