হজযাত্রীদের বিনামূল্যে ২৪ ঘণ্টা জরুরি ডাক্তারের পরামর্শ সেবা প্রদান করবে মেটলাইফ
বাংলাদেশী হজযাত্রীদের জন্য হজপালন আরও নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মেটলাইফ বাংলাদেশের ফ্ল্যাগশিপ মোবাইল হেলথ অ্যাপ থ্রিসিক্সটি হেলথ দিন রাত ২৪ ঘণ্টা বিনামূল্যে অনলাইনে ডাক্তারের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করেছে। এর ফলে প্রয়োজনের সময়ে দ্রুত ডাক্তারের পরামর্শ পাওয়া আরও সহজ হবে।
এই স্বাস্থ্য সেবাটি পাওয়ার জন্য ৩০ জুন এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। মেটলাইফের পলিসি না থাকলেও এই সেবা গ্রহণ করা যাবে। রেজিস্ট্রেশন করার পর ১ বছর পর্যন্ত যতবার খুশি ততবার বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে।
হজ চলাকালীন পেশাদার চিকিৎসকের পরামর্শ অথবা জরুরি চিকিৎসা সেবা পাওয়া বেশ কঠিন বিষয়। এই সমস্যার সমাধানে থ্রিসিক্সটি হেলথ অ্যাপ নিয়ে এসেছে নতুন এই ফিচার। এই ফিচারের সাহায্যে হজযাত্রীরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে চিকিৎসকের সাথে কথা বলার সুযোগ পাবেন।
মেটলাইফ বাংলাদেশের থ্রিসিক্সটি হেলথ একটি জনপ্রিয় স্বাস্থ্য ও ফিটনেস-সংক্রান্ত অ্যাপ। এই অ্যাপে ব্যবহারকারীদের জন্য রয়েছে স্বাস্থ্যঝুঁকি নির্ণয়, স্বাস্থ্য টিপস, ফিটনেস ট্র্যাকার, স্বাস্থ্য সংক্রান্ত নিবন্ধ ও ভিডিও সহ আরও অনেক সেবা। এছাড়া, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন স্বাস্থ্য ও সুস্থতা (হেলথ অ্যান্ড ওয়েলনেস) পণ্য ক্রয় ও সেবা গ্রহণ করার সময় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
অ্যাপটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখের বেশি এবং এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হেলথ অ্যাপ।
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম