ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৬-২০২৪ বিকাল ৫:৬

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ জুন ২০২৪, বুধবার সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।

ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন; আব্দুস সালাম মুর্শেদী, এমপি; শফিকুর রহমান, জামাল জি. আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, কাইজার এ. চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোহাম্মদ আবু জাফর, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভাপতির বক্তব্যে ডা. এইচ. বি. এম. ইকবাল, ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করতে আহবান জানান।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ