ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন ব্যবহারকারীদের জন্য ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডে আকর্ষণীয় ক্যাশ রিওয়ার্ড


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৬-২০২৪ বিকাল ৫:৩৫

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সঙ্গে যৌথ উদ্যোগে এ বছর জানুয়ারিতে এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করে দ্রুত বর্ধনশীল মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়। স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাসহ বিভিন্ন সুবিধা প্রদান করার কারণে ব্যবহারকারীদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করে নেয় ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড কার্ড। এরই ধারাবাহিকতায়, এ কার্ডের নতুন গ্রাহকদের জন্য আকর্ষণীয় ক্যাশ রিওয়ার্ড সুবিধা নিয়ে এসেছে উপায়। এ অফার চালু থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

এ ক্যাম্পেইনের অধীনে, ব্যবহারকারীরা ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডটি সক্রিয় (অ্যাক্টিভেশন) করার পর কার্ডের মাধ্যমে ১০ হাজার টাকা বা তার বেশি লেনদেন করে পরপর ছয় মাসে ছয়শ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড উপভোগ করতে পারবেন (এক মাসে সর্বোচ্চ ক্যাশ রিওয়ার্ড পাবেন একশ টাকা এবং ছয় মাসের সর্বমোট ক্যাশ রিওয়ার্ড পাবেন ছয়শ টাকা)। এ ক্যাশ রিওয়ার্ড ব্যবহারকারীর উপায় ওয়ালেটে যুক্ত হবে। 

আগ্রহীরা উপায় অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরপর, অ্যাপের মাধ্যমেই প্রিপেইড কার্ডটি পাওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদনের পর পাঁচশ পচাত্তর টাকা ইস্যুয়েন্স ফি প্রদান করতে হবে। সফল আবেদনের পরে, ব্যবহারকারীর ঠিকানায় কার্ডটি পৌঁছে দেয়া হবে। 
ইউসিবি-উপায় প্রিপেইড কার্ডে ব্যবহারকারীরা যেসব সুবিধা উপভোগ করবেন, তার মধ্যে অন্যতম হলো এর জন্য কোন ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না; ফলে, বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীরা এ কার্ডের নানাবিধ সুবিধা উপভোগ করতে পারবেন। ফ্রিল্যান্সার এবং প্রযুক্তিপ্রেমী, যাদের নিয়মিত ভিত্তিতে ফেসবুক, গুগল কিংবা স্পটিফাইয়ের মতো আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে লেনদেন করার প্রয়োজন হয়, তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখবে এ কার্ড। 

এছাড়াও, ঈদুল আযহার সময়, ব্যবহারকারীরা ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড ব্যবহার করে পেমেন্ট করার সময় ৫শ’রও বেশি লাইফস্টাইল মার্চেন্টে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ব্যবহারকারীরা কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডটি ব্যবহার করে পেমেন্ট প্রদানের মাধ্যমে বছরজুড়ে লাইফস্টাইল, মেডিকেল, রেস্টুরেন্ট, গ্রুমিং ও স্যালন এবং ট্যুরস ও ট্র্যাভেলসহ বিভিন্ন মার্চেন্টে আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করবেন। 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ