ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

১৩ মাসে ১১বার জেলা পুলিশে শ্রেষ্ঠ সার্কেল অফিসার জেমি


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৪ দুপুর ২:২৪

সার্কেল পুলিশ কর্মকর্তা হিসেবে জেলায় ১১বার শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (আইজিপি পদক প্রাপ্ত) নারী পুলিশ কর্মকর্তা ফারহানা আফরোজ জেমি। তিনি টাঙ্গাইলের মধুপুর সার্কেলাধীন মধুপুর ও ধনবাড়ী থানায় বিগত ১৩ মাস যাবত দায়িত্ব পালন কালে এমন অভূতপূর্ব সাফল্য অর্জনের অধিকারী  হয়েছেন। পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্ম বিশ্লেষণে তিনি এমন গৌরবের কৃতিত্ব অর্জন করেছেন।

ফারহানা আফরোজ জেমি মাগুরা জেলার কৃতি সন্তান। শিক্ষা জীবন শেষ করে ব্যাংকার হিসেবে কর্মজীজবন শুরু করলেও পরে পুলিশে যোগ দেন। আলাপ করে জানা গেল, তিনি ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে রংপুর কর্মরত ছিলেন। পরবর্তীতে ৩৬তম বিসিএস- এ সহকারী পুলিশ সুপার হিসাবে ২০১৮ সালে ৩রা সেপ্টেম্বরে যোগদান করেন। প্রথমে গাজীপুর জেলা পুলিশে এএসপি ট্রাফিক ও পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশে এএসপি এসএসএফ এ কর্মরত ছিলেন। এবং সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেলে ফারহানা আফরোজ জেমি ৮ এপ্রিল ২০২৩ সাল থেকে কর্মরত আছেন।

ফারহানা ব্যক্তিগত জীবনে বিবাহিত। স্বামী শহিদুল ইসলাম, টাঙ্গাইলের সখিপুর উপজেলায় সাব রেজিস্ট্রার পদে কর্মরত । তিনি জমজ ২ কন্যা সন্তানের (২ বছর ৩ মাস) মা। 

গত সোমবার (১০ জুন) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন-২০২৪ মাসের মাসিক অপরাধ সভায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার এর সভাপতিত্বে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।  

মধুপুর সার্কেলাধীন মধুপুর ও ধনবাড়ী থানায় কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (আইজিপি পদক প্রাপ্ত) ফারহানা আফরোজ জেমি'কে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য ১৩ মাসে ১১ বারের মতো এবারও শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে ওই অনুষ্ঠানে। 

তার এই  অনন্য সাফল্যে সার্কেলের আওতাধীন মধুপুর ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ, আলোকদিয়া ও অরণখোলা পুলিশ ফাঁড়ির আইসিসহ সকল ফোর্স, বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা অভিসিক্ত করছেন। 

এদিকে একই জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানকে ৭ম বারের মতো টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করে বিশেষ সম্মাননা দেওয়া দিয়েছেন। তিনি এক বছর না ঘুরতেই টানা ৭ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন  করে মধুপুর থানা পুলিশের ভাবমূর্তিকে উজ্জল করেছেন।গোপালগঞ্জ জেলার গর্বিত সন্তান মোল্লা আজিজুর রহমান ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

জেলায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম