ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে সিএফওদের জন্য ‘ইকোনমি, মার্কেটস ও ডেরিভেটিভস’ শীর্ষক সেশনের আয়োজন 


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-৬-২০২৪ বিকাল ৭:২৪

গুরুত্বপূর্ণ ট্রেজারি এবং কর্পোরেট ব্যাংকিং ক্লায়েন্টদের জন্য ‘ইকোনমি, মার্কেটস ও ডেরিভেটিভস’ শীর্ষক একটি সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে দেশের শীর্ষ কর্পোরেট হাউজ-গুলোর ২০০ জনেরও বেশি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।   
 
৪ জুন ২০২৪ ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত সেশনটিতে গ্রাহকদেরকে শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মোঃ শাহীন ইকবাল, সিএফএ। 

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আহসান এইচ মনসুর। তিনি বৈশ্বিক এবং স্থানীয় অর্থনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করেন।

ড. মনসুর বলেন যে, কেন্দ্রীয় ব্যাংক-এর সাম্প্রতিক পদক্ষেপের কারণে এবং বর্তমান বাজার শক্তির ওপর ভিত্তি করে, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যের সমন্বয় করা হয়েছে। তিনি বাজারের সুদের হার বিবেচনা করে কর্পোরেটগুলোর বৈদেশিক মুদ্রার ঋণ বেছে নেওয়ার ওপর জোর দেন। এটি উভয়পক্ষের জন্য লাভজনক হবে কেননা, ক্লায়েন্টরা ব্যাপকভাবে উপকৃত হবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ঘাটতি কমাতেও সাহায্য করবে এই প্রক্রিয়া। তিনি আরো বলেন যে, বাজারের এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকগুলোর উচিত কর্পোরেট ক্লায়েন্টদেরকে সহায়তা অব্যাহত রাখা। 

ইকোনমিক আউটলুক এবং ডেরিভেটিভ সল্যুশনের ওপর একটি সেশন পরিচালনা করেন মোঃ শাহীন ইকবাল, সিএফএ। তিনি স্থানীয় ও বৈশ্বিক বাজারের বর্তমান চ্যালেঞ্জ ও সুযোগের বিষয়গুলো তুলে ধরেন। সুদের হার এবং বিনিময় হারের পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি, বাজারের সাম্প্রতিক অস্থিরতার আলোকে হেজিং কৌশলগুলোর গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়াও তিনি ফরোয়ার্ড, ফিউচার, বিকল্প, সুদ এবং ক্রস-কারেন্সি সোয়াপ বিষয়ক দারুণ একটি আলোচনা উপস্থাপন করেছেন।

নানা ধরনের বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা বক্তাদের সাথে একটি প্রাণবন্ত আলোচনায় যুক্ত হয়েছিলেন।

 

 

 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ