স্টার্টআপদের কল্যানে আইসিটি বিভাগের আইডিয়া এবং এসটুএস ভেঞ্চার এর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্প (আইডিয়া) দেশের বিভিন্ন অঞ্চলে স্টার্টআপদের উন্নয়নসহ তৃণমূল পর্যায়ে এর সকল কার্যক্রমের পরিসর ত্বরান্বিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এরই আলোকে আইডিয়া প্রল্পের সাথে স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেড ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইডিয়া প্রকল্পের পক্ষে আইডিয়া প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান রূপক। এসময় অন্যান্যদের মধ্যে আইডিয়া প্রকল্পের পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেষ্ঠ্য পরামর্শক মোঃ আতাউল ইসলাম, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস এবং ল্যাব অপারেশন ও প্রশিক্ষণ বিষয়ক পরামর্শক আবুল কালাম এহসানুল আজাদ। এছাড়া, এসটুএস ভেঞ্চারস লিমিটেডের পক্ষে ছিলেন প্রোগ্রাম সমন্বয়ক পূজা সেন গুপ্তা এবং নিলয় ঘোষ।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল লক্ষ্য হচ্ছে দুই পক্ষ যৌথভাবে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের বিকেন্দ্রীকরণে একসঙ্গে কাজ করবে। এই সমঝোতা স্মারকের আলোকে স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, মেন্টরিং, কাম্পেইন ও প্রচারণাসহ উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের কর্মসূচী গ্রহণ করা যা সারা বাংলাদেশের ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের ব্যাপকভাবে উৎসাহিত করবে। এছাড়া, কর্পোরেট নেটওয়ার্কিং, আউটরিচ, পাঠ্যক্রম কাঠামো, ডিজাইন এবং জ্ঞান-ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে আইডিয়া প্রকল্পকে সহায়তা প্রদান করবে এসটুএস ভেঞ্চারস লিমিটেড। উল্লেখ্য, এই এমওইউ এর মাধ্যমে আইডিয়া প্রকল্পের ফ্ল্যাগশীপ আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এবং স্টার্টআপ কম্পাস ২.০ এর ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন ক্যাম্পেইন পরিচালনায়ও কাজ করবে এসটুএস ভেঞ্চারস লিমিটেড। এ ধরণের উদ্যোগ দেশিয় উদ্যোক্তাদের ভবিষ্যতে আরো দক্ষ করে গড়ে তুলতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করছে আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ