ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মরদেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৬-২০২৪ দুপুর ২:১১

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উদ্ধার এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মকর্তারা।

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পের পৃথক স্থানে পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। 

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ৯ জনের মধ্যে ৭ জনই রোহিঙ্গা। বাকি দুজন বাংলাদেশি বলে জানা গেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ক্যাম্পের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাম্পে পাহাড় ঘেঁষে অনেক বসতি রয়েছে। জানমাল এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দুই বিভাগে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ