ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-৬-২০২৪ বিকাল ৫:১০

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকায় সম্প্রতি সরাসরি উপস্থিত হয়ে ও ডিজিটাল প্লাটফর্মে যুক্ত থেকে অর্থাৎ হাইব্রিড পদ্ধতি ব্যবহার করে এ সভা সম্পন্ন হয়। 

সভায় সরাসরি উপস্থিত ছিলেন চেয়ারম্যান মুশফিক রহমান (এসডব্লিউ হোল্ডিংস লিমিটেড মনোনীত); ভাইস চেয়ারম্যান মনোয়ার-উজ-জামান (বারওয়াজ ইনভেস্টমেন্টস এলএলসি মনোনীত); জামোরেড ইনভেস্টমেন্টস এলএলসি মনোনীত পরিচালক সরদার সানিয়াত হোসেন; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অসীম চৌধুরী; স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান (এনআরসি) মো. ওমর-বিন-হারুন খান; প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক; সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন; এবং কোম্পানি সচিব  সাইফুল কবির এসিএস।

ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও শেয়ারহোল্ডারদের সুবিধা প্রদানের লক্ষ্যে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এই বার্ষিক সাধারণ সভা শেষ হয়। সভার মূল আলোচ্যসূচির মধ্যে ছিল সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, একইসাথে নিরীক্ষকের প্রতিবেদন ও পরিচালকদের প্রতিবেদন বিবেচনা ও গ্রহণ করা। অনুমোদন করা হয়েছে পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী সমাপ্ত বছরের নগদ লভ্যাংশ। ২০২৪ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ/পুনঃনিয়োগ করা হয়েছে এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। পরিচালকরা অবসরপ্রাপ্ত পরিচালকদের পরিবর্তে নির্বাচিত/পুনঃনির্বাচিত হয়েছেন। একজন স্বতন্ত্র পরিচালক পুনঃনিয়োগ করা হয়েছে, একইসাথে তিনি অনুমোদিত হয়েছেন। বিএসইসির কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী ২০২৪ সালের জন্য করপোরেট গভর্নেন্স অডিটর নিয়োগ/পুনঃনিয়োগ করা হয়েছে এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

আইডিআরএ'র ২০২৩ সালের জন্য বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী কর্পোরেট গভর্নেন্স অডিটর নিয়োগ ও পারিশ্রমিকের জন্য পোস্ট ফ্যাক্টো অনুমোদন বিবেচনা করা হয়েছে। আইডিআরএ'র কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী ২০২৪ সালের জন্য কর্পোরেট গভর্নেন্স অডিটর নিয়োগ/পুনঃনিয়োগ করা হয়েছে এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।
উপস্থিত সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান আলোচনার মাধ্যমে সভাটি সফলভাবে শেষ হয়। 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ