ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

এসএমই ফাউন্ডেশনের সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রমের জন্য ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামে যুক্ত হয়েছে আইপিডিসি


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-৬-২০২৪ বিকাল ৬:২২

আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় পর্যায়ের এসএমই ফাউন্ডেশনের রিভলভিং ফান্ড ঋণ বিতরণ কার্যক্রমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের আরও ৪৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা হবে এবং আইপিডিসি ফাইন্যান্স এই আর্থিক ক্ষমতায়ন প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই প্রোগ্রামটি প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ এবং এসএমই ফাউন্ডেশনের রিভলভিং ফান্ডের অংশ, যা কোভিড-১৯ মহামারির সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য পাশে রয়েছে। এই উদ্যোগের অধীনে, আইপিডিসি ফাইন্যান্স ৬ শতাংশ সুদে ঋণ প্রদান করবে, এবং ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোন জামানত প্রয়োজন হবে না। ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের জন্য অন্তত ৩০ শতাংশ এবং সিএমএসএমই ক্লাস্টারগুলির উদ্যোক্তাদের জন্য ১০ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রোগ্রামটি উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে যা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

এই চুক্তিতে ১৯টি ব্যাংক এবং ৪টি আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে, যার অধীনে এই প্রতিষ্ঠানগুলোকে প্রধানত উৎপাদন এবং সেবা খাতে নিযুক্ত ব্যবসায়গুলোকে জামানতমুক্ত ঋণ প্রদানে উৎসাহিত করা হয়েছে। এই সম্মিলিত কার্যক্রমের লক্ষ্য হলো উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সহজ আর্থিক সমাধান প্রদান, অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন এবং বাংলাদেশে টেকসই ব্যবসায়িক চর্চার সমর্থন করা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা; অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ; এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান; আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; হেড অফ এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান শাওনসহ অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ এবং এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিদের অনেকে।

আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এই উদ্যোগের প্রতি তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত যা বাংলাদেশের সিএমএসএমই খাতের পাশে দাঁড়াতে এবং সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। আইপিডিসি ফাইন্যান্স সহজ এবং স্বল্প খরচের আর্থিক সেবা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থায়িত্বে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।"

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আইপিডিসি ফাইন্যান্স এবং এসএমই ফাউন্ডেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আজকের অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের উদ্যোক্তাদের সাফল্য অর্জনকে সুনিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের এসএমই খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখার আইপিডিসি যে প্রতিশ্রুতি সেটিই পুনর্ব্যাক্ত হয়।

Sunny / Sunny

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত