চট্টগ্রামে প্রাইম ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসি’র এএমএল এন্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামে ‘এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স এন্ড এওয়ারনেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন চট্টগ্রাম শহরের একটি কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
প্রাইম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২২টি শাখার অপারেশন ম্যানেজার ও ম্যানেজার সহ মোট ১৫০ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচীতে মোট ৪টি সেশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।
রিসোর্স পার্সন হিসেবে সেশনসমুহ পরিচালনা করেন মো. আরিফুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস এবং এএমএল এন্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্তপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ