দুরন্ত বাইসাইকেল কিনলে ছাড় পাবেন ফুডপ্যান্ডার রাইডাররা
পরিবেশবান্ধব ডেলিভারি জোরদারে আরএফএল’র সাথে ফুডপ্যান্ডার চুক্তি
পরিবেশবান্ধব ডেলিভারি ও রাইডারদের সার্বিক কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দুরন্ত বাইসাইকেলের সাথে একটি চুক্তি সই করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ চুক্তির ফলে দুরন্ত বাইসাইকেল কিনলে ১৫ শতাংশ ছাড় পাবেন ফুডপ্যান্ডার রাইডাররা।
রাজধানীর গুলশানে ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি এবং দুরন্ত’র (আরএফএল গ্রুপ) করপোরেট সেলসের জেনারেল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ চুক্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি বলেন, এখন ফুডপ্যান্ডার ৯০ শতাংশের বেশি রাইডার সাইকেল ও ই-বাইক এর মতো পরিবেশবান্ধব বাহন ব্যবহার করে গ্রাহকের দোরগোড়ায় খাবার ও গ্রোসারি পৌঁছে দেন। এ চুক্তির ফলে সারাদেশের রাইডার পার্টনাররা আরও সহজে ছাড়কৃত মূল্যে পরিবেশবান্ধব বাহন সাইকেল কেনার সুযোগ পাবেন।
ফুডপ্যান্ডার রাইডার পার্টনাররা রাইডারশপ ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দের মডেলের বাইসাইকেল কিনতে পারবেন। এরপর রাইডারদের ঠিকানায় বিনামূল্যে বাইসাইকেল পৌঁছে দেবে দুরন্ত।
উল্লেখ্য, জীবিকা নির্বাহের সুযোগ তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও দক্ষতা উন্নয়নে অনলাইন শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে রাইডারদের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছে ফুডপ্যান্ডা৷
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ