ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তরুণদের জন্য ভিসা প্ল্যাটিনাম ফ্লেক্সি কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-৬-২০২৪ বিকাল ৬:৪৭

জীবনযাত্রার মান উন্নত করতে আগ্রহী তরুণ এবং নতুন প্রজন্মের পেশাজীবীদের জন্য অভিনব ‘ভিসা প্ল্যাটিনাম ফ্লেক্সি ক্রেডিট কার্ড’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।  

নতুন এই ক্রেডিট কার্ডে গ্রাহকদের জন্য একটি সুবিধাজনক বার্ষিক ফি-তে থাকছে বিভিন্ন ধরনের লাইফস্টাইল, ট্রাভেল, হোটেল স্টে এবং ডাইন-ইন সুবিধা। 

ইলেকট্রনিক শপ গ্যাজেট অ্যান্ড গিয়ার, ট্রাভেল পার্টনার শেয়ারট্রিপ, ফ্যাশন আউটলেট আর্টিসান, রেস্টুরেন্ট পার্টনার সিক্স সিজনস হোটেল এবং রিসোর্ট পার্টনার ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা’তে ছাড় পাওয়া যাবে কার্ডের ওয়েলকাম প্যাকটিতে।

এই কার্ডটি নতুন প্রজন্মের গ্রাহকদের জন্য ই-কমার্স লেনদেন সহজ এবং সুবিধাজনক করে তুলবে। পাশাপাশি, অ্যামাজন, আলি এক্সপ্রেস ও গুগল-এর মতো শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে বোনাস রিওয়ার্ড পয়েন্ট প্রাপ্তির সুযোগ দেবে। কার্ডধারীরা শুক্রবারে পয়েন্ট অব সেল (পিওএস) এবং ই-কমার্স লেনদেনের জন্য ডবল রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করতে পারবেন।  

প্ল্যাটিনাম ফ্লেক্সি ক্রেডিট কার্ডটি কন্ট্যাক্টলেস লেনদেন সুবিধা প্রদান করবে, যা তরুণদেরকে স্মার্ট এবং স্পর্শহীন লেনদেনে সক্ষম করে তুলবে। ক্যাশলেস ট্র্যানজ্যাকশনের মাধ্যমে মাসে ন্যূনতম ১০ হাজার টাকা খরচ করলে ২০০ বোনাস রিওয়ার্ড পয়েন্ট পাবেন কার্ডধারীরা। 

কার্ডধারীরা সুপার পেফ্লেক্স প্রোগ্রামের মাধ্যমে যে-কোনো রিটেইল কেনাকাটার খরচকে ০ শতাংশ ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই-তে রূপান্তর করতে পারবেন। তাছাড়া, দেশের ৯০০টির বেশি পার্টনার মার্চেন্ট প্রতিষ্ঠানে ৩৬ মাস পর্যন্ত ০ শতাংশ ইএমআই এবং ই-কমার্স ও পয়েন্ট অব সেল (পিওএস) লেনদেনে এক্সক্লুসিভ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। 

তরুণদের ভ্রমণ প্রবণতাকে মাথায় রেখে, কার্ডটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা লাউঞ্জে বিনামূল্যে প্রবেশের সুবিধা প্রদান করবে। এছাড়াও, সারা বছর ১ হাজার ১০০-এর বেশি আন্তর্জাতিক লাউঞ্জে প্রত্যেক ব্যক্তির জন্য ভিজিট প্রতি ২৯ মার্কিন ডলার খরচে লাউঞ্জ-কি সুবিধা প্রদান করবে।

তরুণদের জন্য এই ক্রেডিট কার্ড সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম বলেন, “তরুণদের আধুনিক জীবনযাত্রার চাহিদা মেটাতে আমরা ভিসা প্ল্যাটিনাম ফ্লেক্সি ক্রেডিট কার্ডটি ডিজাইন করেছি। উন্নত কন্ট্যাক্টলেস প্রযুক্তি সমৃদ্ধ, এই কার্ডটি আকর্ষণীয় সুবিধা এবং ফ্লেক্সিবল পেমেন্ট অপশন প্রদানের মাধ্যমে তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। এই কার্ডের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের অনন্য জীবনযাত্রাকে সম্পূর্ণ করার এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত অর্জনে সহায়তা করার আশা রাখছি।”

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ