ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স দেয়া সহজ হলো বিকাশ-এ


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-৬-২০২৪ বিকাল ৬:৫১

এখন থেকে ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদের নাগরিকরা বিকাশ-এর মাধ্যমে ঘরে বসেই তাদের ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন খুব সহজেই। বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স প্রদান করে ট্যাক্স প্রদানের পরিবেশ-বান্ধব রশিদ দেখা ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন এসব এলাকার সেবাগ্রহীতারা। 

এখন কয়েকটি ক্লিকে বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স দেয়া যাবে নিমিষেই। প্রথমে, বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে ‘সরকারি ফি’-তে ক্লিক করে ‘ইউনিয়ন পরিষদ ফি ঢাকা জেলা’ সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে সিটিজেন ইউনিক আইডি দিলেই চলতি ও বকেয়া ট্যাক্সের তথ্য দেখাবে। এরপর, ট্যাক্স অ্যামাউন্ট বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে দিলে ট্যাক্স পরিশোধ কনফার্মেশন পাবেন গ্রাহক। 

সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, ঢাকা জেলার ৬২ ইউনিয়ন পরিষদের জন্য এই সেবাসহ অন্যান্য নাগরিক সেবা দেয়ার লক্ষ্যে ‘ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় ক্যাশলেস স্মার্ট সেবার মাধ্যমে এসব এলাকার নাগরিকরা দ্রুত এবং ঝামেলা মুক্ত ডিজিটাল সেবা পাবে। ফলে, গ্রাহকসেবা কার্যক্রম বৃদ্ধি ও সহজ পেমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ ইউনিয়ন পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

 

 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ