ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইউসিবির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-৬-২০২৪ বিকাল ৭:৩

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ জুন রোববার ২০২৪ ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান বশির আহমেদ। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত অর্থ বছরের জন্য (৩১ ডিসেম্বর পর্যন্ত) ৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৫ শতাংশ ক্যাশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ইউসিবির ভাইস-চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকের অগ্রগতির অন্যতম পরিচায়ক হলো মূলধনের দৃঢ় ভিত্তি। ২০২৩ সালে পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ১৪,৭৬৫ মিলিয়ন টাকা। আমরা অত্যন্ত সুচারুভাবে ব্যাংকিং মূলধন প্রবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছি। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আজ দেশে ও বিদেশে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রে পরিণত হয়েছে। ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক, সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে। 

এজিএমে উপস্থিত ছিলেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক ও অটিড কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান, পরিচালক ও ইউসিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক বজল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক নাসিম কামাল, পরিচালক মাসুমা পারভীন, পরিচালক সৈয়দ কামরুজ্জামান, পরিচালক মোহাম্মদ শাহ আলম, পরিচালক মো: আকছেদ আলী সরকার, স্বতন্ত্র পরিচালক কনক কান্তি সেন, স্বতন্ত্র পরিচালক ও সাবেক সচিব ড. অপরূপ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও সাবেক সচিব মো: আবদুল হান্নান, স্বতন্ত্র পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী, শরিয়াহ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রশিদ প্রমুখ। 

এ ছাড়া ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ এফসিএ এজিএমে উপস্থিত ছিলেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে। 

এজিএম পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস। 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ