সাদ গ্রুপের সাথে ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি
সাদ গ্রুপের সাথে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের অন্যতম বৃহত্তম ডেনিম এবং তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে সাদ গ্রুপ বেশ প্রসিদ্ধ একটি নাম। এই চুক্তির অধীনে সাদ গ্রুপের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সাথে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণসুবিধা, ডিপিএস এবং ফিক্সড ডিপোজিটসহ ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিংয়ের নানাবিধ সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের সহজ এবং আন্দদায়ক ব্যাংকিং সুবিধা তাঁদের দেবে অন্যরকম এক ব্যাংকিং অভিজ্ঞতা।
২৭ মে ২০২৪ সাদ গ্রুপের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং সাদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নুর-ই-ইয়াসমিন ফাতিমা সিআইপি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাদ গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স) মারুফ হোসেন।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, কর্পোরেট ব্যাংকিং (ঢাকা)- এর এরিয়া হেড-১ আবু সাদাত চৌধুরী এবং হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ