সিলেটে বন্যার্তদের মাঝে জরুরি সহায়তায় পাশে দাঁড়িয়েছে আইপিডিসি
সিলেট এবং এর আশেপাশের বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় খাদ্য, নিরাপদ খাবার পানি এবং জরুরি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহায়তা বিতরণ করেছে আইপিডিসি ফাইন্যান্স।
বন্যার্তদের পাশে দাঁড়াতে আইপিডিসি ফাইন্যান্সের সিলেট শাখার কর্মীবৃন্দ সিলেটের চারটি কলোনি, জৈন্তাপুরের তিনটি গ্রাম এবং সুনামগঞ্জের একটি গ্রামে বহু পরিবারকে প্রয়োজনীয় রেশন, নিরাপদ খাবার পানি এবং জরুরি ওষুধ বিতরণ করেছে।
বন্যার ভয়াবহ প্রকোপে অনেকে হারিয়েছেন তাদের বাড়িঘর, জীবিকা। বন্যার পানি কমতে শুরু করলেও, অনেকের বাড়ি এখনও পানির নিচে থাকায় অসংখ্য ব্যক্তি ও তাদের পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সামাজিকভাবে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি এই অঞ্চলের মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে সর্বোচ্চ প্রচেষ্টায়।
আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এই উদ্যোগ সম্পর্কে বলেন, “সমাজের প্রতি আমাদের দায়িত্ব শুধুমাত্র সেরা আর্থিক সেবা নিশ্চিতকরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য। সিলেট ও এর নিকটবর্তী এলাকায় ভয়াবহ বন্যার কারণে অসংখ্য মানুষ ঘরহারা হয়েছেন, জীবনধারণের মৌলিক চাহিদাগুলো পূরণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আমাদের উদ্যোগের মধ্য দিয়ে আমরা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাচ্ছি। এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব রাখতে আইপিডিসি’র প্রতিশ্রুতিরই প্রতিফললন।”
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ