ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ সদরে রাস্তার বেহাল অবস্থা, চলাচলে চরম ভোগান্তি


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১১:৫৪
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হুরুয়ারকান্দা ও মুসলিমপুর  গ্রামে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে না। সুরমা ইউনিয়নের মুসলিমপুর বাচ্চু মিয়ার বাড়ি হতে বালাকান্দা বাজারের মধ্যদিয়ে হুরুয়ারকান্দা পর্যন্ত  অংশে স্বাধীনতার অর্ধশত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এতে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার মানুষ ও আরো পাঁচটি গ্রামের চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে চরম দুর্ভোগ পোহাচ্ছে। উল্লেখ্য, মাটির এ রাস্তাটির সংস্কার বা উন্নয়নে বছরের পর বছর স্থানীয় গ্রামবাসী আশার বাণী শুনে আসছে।
 
মুসলিমপুর বাচ্চু মিয়ার বাড়ি হতে বালাকান্দা বাজারের মধ্যে দিয়ে হুরুয়ারকান্দা পর্যন্ত ৫টি গ্রামের মানুষের চলাচলের সড়ক এটি। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে স্বাধীনতার পর গত অর্ধশত বছরেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এলাকায় ১০ হাজারেরও বেশি লোকের বসবাস। এই গ্রামে রয়েছে সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকসহ অনেক শিক্ষার্থী। সড়কটি একদিন বৃষ্টি হলে ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষজনদের। এ সময় রিকসা, মোটরসাইকেল, অটোরিকসা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এ সময়ে হেঁটেই যাতায়াত করতে হয় গ্রামবাসীর।
 
সুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুস মিয়া, মো. সফিকুল হক, আলাউর রহমান (সাবেক মেম্বার), ময়না মিয়া, সুলতান মিয়া, আ. হামিদ, মো. আবুল বাশার, মো. ওয়াসিম মিয়া, মো. আকামত মিয়া প্রমুখ জানান, উল্লিখিত গ্রামগুলোর অধিকাংশ বাসিন্দাই কৃষিকাজ করেই জীবিকা নিবাহ করেন। সড়কটিতে যান চলাচলের অসুবিধার কারণে আমাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে শ্রমিকদের ওপর নির্ভর করতে হচ্ছে। এজন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। একদিন বৃষ্টি হলে পুরো সড়কটি ব্যবহারের অনুপযোগী থাকায় রোগী, বয়স্ক লোকজন কিংবা অসুস্থ গর্ভবতী মহিলাদেরও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
সরজমিন কথা হয় এলাকার জজ মিয়া, মাসুক মিয়া, রুবেল মিয়া, মো. আ. বারেক ‍এবং ‍এক মোটরসাইকেলচালকের সাথে। তারা জানান, রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় অনেক সময় পাকা রাস্তার পাশে গাড়ি রেখে হে‍ঁটে বাড়িতে আসা-যাওয়া করতে হয় আমাদের। এই সড়কপথেই রয়েছে একটি বাজার, একটা এতিমখানা ও কয়েকটি সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও বেশ কয়েকটি জামে মসজিদ রয়েছে এই গ্রামের রাস্তার পাশে।
 
এ ব্যাপারে স্থানীয় সুরমা ইউনিয়নের মুসলিমপুর ও হুরুয়ারকান্দা গ্রামের লোকজন সাংবাদিকদের জানান, আমাদের কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না। আমরা এলাকাবাসী বারবার আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ছাত্তারকে রাস্তার এমন বেহাল অবস্থার কথা জানিয়েছি। উনি একবারের জন্যও আমাদের গ্রামে আসেননি। তাহলে কি আমরা গ্রামবাসী রাস্তাঘাট থেকে সব সময় বঞ্চিত থাকব?
 
স্থানীয়রা জানান, সাবেক সংসদ সদস্যরা শুধু ভোট চাওয়ার সময় হলে অনেক ওয়াদা করে যান। কিন্তু যখন উনাদের স্বপ্ন পূরণ হয়ে যায়, তখন গ্রামের লোকজনের কথা উনাদের কি আর মনে থাকে?
 
বর্তমান এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উল্লিখিত এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব মুসলিমপুর বাচ্চু মিয়ার বাড়ি থেকে বালাকান্দা বাজার হয়ে হুরুয়ারকান্দা গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত রাস্তাটির সংস্কার করা।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা