রাজিব পুরে,বন্যায় বহু বাড়ি পানি বন্দি
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার,নিম্ন অঞ্চলের ঘর বাড়ি সহ পাট, কাউন,চিনার ফসল তুলিয়ে গেছে। পানি বন্দি হয়ে গেছে শত শত পরিবার। কেউ কেউ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রায় নিয়েছে,গরু, ছাগল নিয়ে।কেউবা কলা গাছ দ্বারা ভেলা তৈরি করে ভেলার উপর বসবাস করছে গরু মহিষ, ছাগল ভেড়া সহ। উপজেলা নিবার্হী কর্মকর্তা তানভীর আহমেদ এর নিকট বন্যার সার্বিক পরিস্থিতি জানতে চাইলে বলেন,সরকারি ত্রাণ, শুকনো চিড়া মুড়ি,চিনি সহ চাল, ডাল,আলু এবং বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে, সঙ্গে আছেন উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান। তাছাড়াও অনেক ইনজিও/দাতা গুষ্টি পানি বন্দিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা তানভীর আহমেদ। মিরন মোঃ ইলিয়াস চেয়ারম্যান এর নিকট জানতে চাইলে বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় সরকারি ত্রাণ,পানি বন্দিদের মাঝে স্বশরীরে গিয়ে নিজ হাতে পৌঁছে দিয়ে আসিতেছি এবং অব্যাহত থাকবে,তবে পানি কমতির দিক। চর অঞ্চলের মানুষের পেটের খাবার কেড়ে নিয়েছে এই বন্যার পানি। আচমকা পানি বৃদ্ধি তৎসঙ্গে ভারি বৃষ্টিপাতের ফলে কৃষকেরা পাট সহ চিনা, কাউন কাটতে পারেনি বলে জানান কোদাল কাটি ইউনিয়নের কৃষক আব্দুল হামিদ,করিম,জাদু, মধুমিয়া। মোহন গঞ্জ, রাজিব পুর এবং কোদাল কাটি ইউনিয়নের বহু কৃষকের সঙ্গে মতবিনিময় করে জানা যায় পানি কমে গেলে তার সঙ্গে সঙ্গে রবি মৌসুমের বীজ বপন করতে পারলে খাদ্যের অভাব মোচন হবে বলে জানান কৃষকেরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়ার নিকট বন্যায় ক্ষয়ক্ষতির কথা জানতে চাইলে বলেন, সরজমিনে তদন্ত করে দেখা গেছে কৃষকেরা অপুর্নিয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিসিয়ালি ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষেদের জানানো হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতারন করলে কৃষকেরা বিষণ উপকৃত হত বলে মত পোষণ করেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
Link Copied