ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৪ বিকাল ৫:১৪
টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনে সভাপতি হয়েছেন অধ্যাপক গোলাম ছামদানী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।
 
মধুপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ৬ জুলাই শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে দুটি অধিভিশনের মধ্য দিয়ে প্রথম সেশনে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দ্বিতীয় অধিভিশনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ ভোট গ্রহণ করা হয়। এ কমিটির আগামী ২০২৪-২০২৫  সনের দায়িত্ব পালন করবে।
 
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদনী। অন্য দুই কমিশনার হলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রউফ ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার আলী।
 
রবিবার (৭ জুলাই) সকাল ১০ টায় মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের দুই বছর মেয়াদী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দি মুসলিম টাইমস্ ও দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি অধ্যাপক মো. গোলাম ছামদানীকে সভাপতি ও দৈনিক মানবজমিনের মধুপুর প্রতিনিধি অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে কার্যকরি কমিটি গঠন করা হয়।
 
মধুপুর প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটির হলেন- সহ-সভাপতি আনছার আলী (দৈনিক সমকাল), সহ-সভাপতি আমিনুল হক (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আলকামা শিকদার (দৈনিক বাংলাদেশ বুলেটিন), কোষাধ্যক্ষ অধ্যাপক মেজবাহ উদ্দীন আহমেদ (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক আকবর হোসেন (দৈনিক প্রতিদিনের সংবাদ), কার্যকরী সদস্য এম এ রউফ (আমার দেশ), নাজমুছ সাদাৎ নোমান (ভোরের ডাক), আনোয়ার সাদাৎ ইমরান (দৈনিক আজকের পত্রিকা), মোঃ লিটন সরকার (দৈনিক সকালের সময়)। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম