সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে রাজু সভাপতি, সম্পাদক হিমাদ্রি
সুনামগঞ্জের সক্রিয় গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ ও শীর্ষ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন রোববার (২২ আগস্ট) সংগঠনের নিজস্ব কার্যালয় সুনামগঞ্জ পৌর বিপণিস্থ তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক সংবাদ ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি লতিফুর রহমান রাজু সভাপতি এবং সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলোন- সহ-সভাপতি দীপ্ত টিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের আল হেলাল, যুগ্ম-সম্পাদক যমুনা টিভির আমিনুল ইসলাম, দৈনিক সুনামকণ্ঠের বিশ্বজিত সেন পাপন, অর্থ সম্পাদক দৈনিক কাজের বাজারের এ কে কুদরত পাশা, দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজের শহীদ নুর আহমদ, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সুনামগঞ্জের সময়ের রুজেল আহমদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক চ্যানেল এসের ফুয়াদ মনি তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জৈন্তা বার্তার মনোয়ার চৌধুরী, কার্যনির্বাহী সদস্য চ্যানেল আইয়ের একেএম মহিম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাসুম হেলাল, দৈনিক যায়যায়দিনের ঝুনু চৌধুরী, বিজনেস বাংলাদেশের দিলাল আহমদ।
নির্বাচন পরিচালনা করেন সুনামগঞ্জ বাস, মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক। কমিশনার ছিলেন সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক নোয়াজ উদ্দিন ও অ্যাডভোকেট হুমায়ুন কবির। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মোট ৪৭ সদস্যের মধ্যে ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা