বিধবা দুই নারীর ঘর নির্মাণ করে দিচ্ছে হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে
সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামপুর এলাকায় ৬লক্ষ ৬০হাজার টাকা ব্যায়ে দুই বিধবা নারীর ঘর নির্মান করে দিচ্ছে হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে। গত ১৯শে জুলাই শুক্রবার সকাল ১১টার সময় বিধবা দুই নারীর নিজস্ব জায়গায় এই নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন।
এ সময় তিনি বলেন, সমাজে পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে সুনামের সহিত কাজ করে যাচ্ছে হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, অসহায় মানুষের ঘর নির্মান, আর্থিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমে সমাজে মানুষের জন্য যে ব্যাপক কাজ করে করছে তা সত্যিই প্রসংশনীয়। আমি এই সংগঠনের পাশে রয়েছি এবং এই সংগঠনে জড়িত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে এর চেয়ারম্যান আব্দুল মজিদ ফটিক, ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান, ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আব্দুল কাদির সাদেক, সমাজসেবী ও মুরব্বি হাসান মাহমুদ মসরু, ফখরুল ইসলাম, গিয়াস উদ্দিন, 'ফ্রেন্ডস ১৯৯০' এর ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আহমদ খান মাজেদ, পরিচালক খসরুজ্জামান খসরু, সাহাবুদ্দিন সাবুল, শামিম সিদ্দিকী, সমাজসেবী নাজমুল ইসলাম, আব্দুল হান্নান রুমন, সাবেক মেম্বার টিপু আহমদ, শামিম আহমদ, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাছিব, সমাজসেবী সাবের আহমদ প্রমুখ৷
উল্লেখ্য যে, বিগত ৫মাস পূর্বে সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামপুর এলাকায় বিধবা দুই নারীর ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং তারা অসহায় হয়ে পড়েন। এই অসহায় অবস্থায় এগিয়ে আসেন হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে নেতৃবৃন্দ ও এলাকাবাসী। ৪২নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান ১লক্ষ টাকা, ব্যবসায়ী খলকু মিয়া ১০ হাজার টাকা, কাউন্সিলর তৌফিক বক্স লিপন ১০হাজার টাকা, হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে ৫লক্ষ ৪০হাজার টাকাসহ এলাকাবাসী যে যার মত সাহায্যে এগিয়ে আসেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied