আজিজের ঘরেই ফিরছেন পূজা
আজিজের ঘর ছেড়েছিলেন পূজা চেরি রায়। অথচ এই প্রযোজকের সংস্থা থেকেই যাত্রা শুরু হয়েছিল অভিনেত্রী পূজার। ঢালিউডে অভিষেক ও কয়েকটি সিনেমা করার পর প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়া ছাড়েন পূজা। বড় একটা বিরতির পর আবারও পুরোনো ঘরে ফিরছেন এই অভিনেত্রী। তিন বছর পর জাজের নতুন ছবিতে যুক্ত হচ্ছেন পূজা। খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, ‘নতুন ছবির চিত্রনাট্য লিখেছি। গল্পটিও আমার। পূজা অভিনয় করবে।’
জানা গেছে, ছবিটিতে কোনো নায়ক থাকবে না। অর্থাৎ ছবির মূল চরিত্রে অভিনয় করবেন পূজা। আব্দুল আজিজ বলেন, ‘ছবিতে কোনো নায়ক থাকবে না। তবে আরও একটি নারী চরিত্র থাকবে। হয়তো একটি নতুন মুখ পেতে পারে ইন্ডাস্ট্রি।’তবে নতুন সিনেমার বিষয়ে এখনো মুখ খোলেননি পূজা। নাম ঠিক না হওয়া পূজার নতুন এই ছবিটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন। শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নায়িকা হিসেবে ঢালিউডে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন পূজা। কাজ করেছেন টলিউডেও। পূজার আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’। শাকিব খানের সঙ্গে ‘গলুই’ ছবিতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন পূজা। তবে সিয়ামের সঙ্গেই পূজার রসায়ন বেশি পছন্দ করেছে ঢালিউডের দর্শক।
Aminur / Aminur
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম