ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

'অ্যানিমেল পার্ক' নিয়ে উচ্ছ্বসিত তৃপ্তি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৭-২০২৪ দুপুর ১১:৫৭

'অ্যানিমেল' খ্যাত তৃপ্তি দিমরি সন্দীপ ব্রেড্ডি বঙ্গার এই ছবি করার আগেই করে ফেলেছিলেন 'বুলবুল' বা 'কলা'-র মতো কাজ। সেখানেও যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন তিনি। তবু, অ্যানিমেল-এ রণবীর কাপুরের সঙ্গে তার শয্যাদৃশ্য যেন আগুন ধরিয়েছিল পর্দায়। পাশাপাশি, রণবীরের জুতো চাটতে বলার দৃশ্যও বিতর্কের অবতারণা করেছিল।
আনিমেলের নায়ক-নায়িকা মূলত রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। কিন্তু, তাদের মাঝখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তৃপ্তি এবং সেই গুরুত্বকে কৌশলের সঙ্গে ব্যবহার করে সীমিত পরিসরেই নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছেন এই অভিনেত্রী। ফের রণবীরের সঙ্গে কাজ করার কথা বলতে গিয়ে তৃপ্তি জানান, পরবর্তী পর্ব 'অ্যানিমেল পার্ক' আসতে চলেছে। তবে কবে থেকে শুটিং শুরু হবে, তা এখনো জানা যায়নি। 
অ্যানিমেল ছবির গোটা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তৃপ্তি বলেছেন, 'এক কথায় দারুণ অভিজ্ঞতা।' তবে সিনেমাটি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাকেও কাজের অবিচ্ছেদ্য অংশ বলেই উল্লেখ করেছেন তিনি।অ্যানিমেলের পর তৃপ্তির আরো একটি ছবি এই সময় পর্দায় ঝড় তুলেছে। আপাতত সেই 'ব্যাড নিউজ'-এর সাফল্যে মজে রয়েছেন তৃপ্তি দিমরি।

 

Aminur / Aminur

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ