ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শৈলকুপায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৭-২০২৪ দুপুর ৩:৫৬
ঝিনাইদহের শৈলকুপা  উপজেলায় পুনরায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডা. রাশেদ আল মামুন ।গত ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনকে বদলি করা হয় ।
 
আজ ২৮ জুলাই  রবিবার পুনরায় কর্মকর্তা হিসেবে তিনি তার দায়িত্ব গ্রহন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।ডাঃ রাশেদ আল মামুন বলেন,আগেও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি দ্বায়িত্ব পালন করেছি তাই হাসপাতালকে গুছিয়ে নিতে সময় বেশি লাগবে না।তিনি আরো বলেন, আমি দ্বায়িত্বে  থাকা কালিন নিয়মিত সপ্তাহে দুই তিনদিন গর্ভবতী মা দের অপারেশন হতো এতে করে গরিব অসহায় মানুষের প্রাইভেট হাসপাতালের যাওয়া লগতো না।প্রাইভেট হাসপাতালে গিয়ে রুগীর যে হাজার হাজার টাকা খরচ হতো সেটা রুগীর লাগতো না।আমার সময় প্রাইভেট হাসপাতালের থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান শতগুণ ভালো ছিল।
 
ডা. রাশেদ আল মামুন বলেন,ঝিনাইদহ -১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার এমপিকে সাথে নিয়ে শৈলকুপা হাসপাতলে আগের মতো সপ্তাহে দুই তিন গর্ভবতী মা দের অপারেশন করা যায় সে ব্যবস্থা করব।যাতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসম্মত স্বাস্থ্য সেবা পায় গর্ভবতী মায়েরা।
 
উল্লেখ্য,ডা.রাশেদ আল মামুন বর্তমান স্বাধীনতা চিকিৎসা পরিষদের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতির দ্বায়িত্বে আছেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার