‘তোদের ছাড়া বাঁচব না’ কেন বললেন ইমন?
ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। বর্তমানে টিভি খুললেই তাকে দেখা যায় জি বাংলা সারেগামাপার হটসিটে। বিভিন্ন প্রতিযোগীদের গান শুনে বিচার-মন্তব্য করেন তাদের গায়কীর ওপর।কিন্তু বিভিন্ন কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকতে দেখা যায় গায়িকা ইমনকে। সম্প্রতি তার দুই ঘনিষ্ঠ মানুষকে নিয়ে ছবি শেয়ার করে জানিয়ে দিয়েছেন এক বিশেষ বার্তা। শুধু তাই নয়, এদিন ইমনকে সেই দুই ঘনিষ্ঠের সঙ্গে বেশ আদুরে মুহূর্তেই দেখা যায়।তবে কারা ইমনের সেই ঘনিষ্ঠ দু'জন? সে দুইজন গায়িকার বেস্ট ফ্রেন্ড। তাদের নাম মানালি মনীষা দে এবং অভিষেক রায়। ভারতীয় গণমাধ্যমের খবর, ইমন চক্রবর্তীর সঙ্গে মানালি ও অভিষেকের দারুণ বন্ধুত্ব। এর আগে তারা একসঙ্গে দিদি নম্বর ওয়ানেও গিয়েছেন। এবার দুই বন্ধুর জন্য একটি বিশেষ পোস্ট করলেন গায়িকা। সামাজিক মাধ্যমে ইমনের সেই পোস্টে দেখা যায়, গায়িকাকে এদিন একটি কালো টিশার্ট এবং জিন্স পরেছেন। মানালির পরনেও একটি ফাঙ্কি টিশার্ট এবং শর্টস। অন্যদিকে অভিষেকের পরনে প্রিন্টেড শার্ট এবং প্যান্ট। তাদের বিভিন্ন পোজে ক্যামেরায় লুক দিয়েছেন। এই ছবিগুলো পোস্ট করে এদিন গায়িকা লেখেন, ‘তোদের ছাড়া বাঁচব না।’ প্রিয় বান্ধবীর এই পোস্টে মন্তব্য করতে ভোলেননি মানালি। তিনি লেখেন, ‘মজায় বাঁচব আমরা। অনেক ভালোবাসি।’ মন্তব্য করেন তাদের আরেক বন্ধু তথা অভিনেতা গৌরবও।
ইমন চক্রবর্তী ‘প্রাক্তন’ চলচ্চিত্র থেকে তার বাংলা গান ‘তুমি যাকে ভালোবাসো’ গেয়ে আলোচনায় আসেন। ২০১৭ সালে গানটির জন্য সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি।
ইমন সিনেমার গানের পাশাপাশি নিজের তত্ত্বাবধানে নতুন গানও মাঝেমধ্যে উপহার দিয়ে থাকেন।
Aminur / Aminur
নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা
‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’
ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই
দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি
ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প
কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা