ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলা সিনেমার গানে নতুন রেকর্ড গড়ল ‘উরাধুরা’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ১:২৬

প্রকাশের পরই ইন্টারনেটে ঝড় তুলেছিল কোরবানির ঈদের ছবি ‘তুফান’-এর গান ‘লাগে উরাধুরা’। ইউটিউবে বাংলাদেশের ট্রেন্ডিং তো বটেই, গ্লোবাল ট্রেন্ডিংয়েও উঠে আসে প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গানটি। এবার গানটি ছাড়িয়ে গেল আরো বড় মাইলফলক।ইউটিউবে শুধু চরকির চ্যানেলেই দুই মাসে এর ভিউ ছাড়িয়ে গেছে ১০০ মিলিয়ন বা ১০ কোটি, যা বাংলা সিনেমার গানের ক্ষেত্রে নতুন রেকর্ড।
প্রতিবেদনটি লেখার সময় গানটির ভিউ ১০ কোটি ৫৬ লাখ। ভারতের এসভিএফ চ্যানেলে গানটির ভিউ তিন কোটি দশ লাখ। এর আগে কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ দুটি চ্যানেল মিলিয়ে দ্রুততম সময়ে (২৩ দিন) ১০ কোটি ভিউ পার করেছিল। তবে এক চ্যানেলে গানটির ভিউ এখন ৯ কোটি ৪০ লাখ।
‘লাগে উরাধুরা’র কোরাস অংশটি নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের ‘মরার কোকিল’-এর সুর থেকে। গানটি লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। পর্দায় পারফরম করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। সঙ্গে চমক হিসেবে হাজির হয়েছেন প্রীতম ও নির্মাতা রায়হান রাফী।

 

Aminur / Aminur

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ