পোশাক খোলার প্রয়োজন নেই : মুমতাজ
বলিউডের বরেণ্য অভিনেত্রী মুমতাজ। ক্যারিয়ারে একশ’র বেশি হিন্দি সিনেমায় কাজ করে কিংবদন্তীদের তালিকায় নিয়ে গেছেন নিজের নাম। সেই সত্তরের দশকে মুমতাজের নামেই প্রেক্ষাগৃহে তালি বাজাতেন দর্শকেরা।
সময় এগিয়েছে। অভিনেত্রীর বয়স হয়েছে। বর্তমানে ৭৭ বছর বয়সি মুমতাজের শরীরে এখন বার্ধক্য ভর করেছে। তবুও সম্প্রতি জুম টিভিকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
যেখানে বর্তমান সময়ের সিনেমা, মানুষের সম্পর্কসহ সমাজের বিভিন্ন দিক উঠে এসেছে। এছাড়াও নিজের প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়েও মন্তব্য করেছেন বর্ষীয়াণ এই অভিনেত্রী।
বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের সহনশীলতার বিষয়টি স্মরণ করে মুমতাজ বলেন, ‘আজকালের মানুষজনের আজীবন প্রতিশ্রুতিবদ্ধ থাকার ভাবনা নেই। প্রথমবার কোনো কিছু নিয়ে ঝগড়া হলেই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেয়। আর সামাজিক যোগাযোগমাধ্যম এটিকে আরো খারাপ দিকে নিয়ে যাচ্ছে।’
ইন্টারনেটের যুগে যুগলেরা নগ্ন ছবি আদান-প্রদান করে বলে দাবি মুমতাজের। তার ভাষায়— ‘জানি না, মানুষ আজকাল কি কি করে। কী সব লেখে! মন পাওয়ার জন্য পোশাক খোলার প্রয়োজন নেই। বরং পোশাক পরা থাকলেই একটা মানুষকে চেনা ও জানার আকর্ষণ অনেক বেশি থাকে।’
ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ময়ূর মাধবনীকে বিয়ে করেন মুমতাজ। এ সংসারে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। এক সময় তার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। এ পরিস্থিতিতে একা হয়ে যান মুমতাজ। এক পর্যায়ে তিনিও পরকীয়া সম্পর্কে জড়ান। তবে দুজনেই সেই সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে আসেন বলেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন মুমতাজ।
এমএসএম / এমএসএম
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক