কে এই লেডি ‘ডেডপুল’
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি গত ২৬ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এরই মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে ছবিটি। কোনো কোনো দেশে আয়ের নিরিখে রেকর্ডও গড়েছে সিনেমাটি।
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটির ‘ডেডপুল’ অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হলিউডের খ্যাতিমান অভিনেতা রায়ান রেনল্ডস। সিনেমাটিতে লেডি ডেডপুল হয়ে নজর কেড়েছে ‘ক্যাসেন্দ্রা নোভা’ চরিত্রটি। এতে অভিনয় করেছেন খ্যাতিমান ব্রিটিশ অভিনেত্রী এমা করিন। এই অভিনয়শিল্পীকে নিয়ে এখন উৎসুক ভক্তরা। বলছেন, দুর্দান্ত অভিনয় করা এই লেডি ডেডপুল কে?
নির্মাতা শন লেভির এ সিনেমার মাধ্যমে ‘ডেডপুল’ সিরিজে যুক্ত হয়েছেন এমা করিন। তার অভিনীত চরিত্রটিকে সিরিজের অন্যতম শক্তিশালী খল চরিত্র বলে মনে করা হচ্ছে। এ চরিত্রটিতে সুপার পাওয়ারের ভয়ানক খেলা দেখানো হয়েছে। তথাকথিত গ্লামার নয়, অভিনেত্রীকে পর্দায় হাজির করা হয়েছে টেকো মাথায়। যদিও এর আগে কয়েকটি সিনেমায় তাকে পাওয়া গিয়েছিল ভিন্ন রূপে।
এমা করিনকে নেটফ্লিক্সের আলোচিত ‘দ্য ক্রাউন’ সিরিজে দেখা গিয়েছিল প্রিন্সেস ডায়ানার চরিত্রে। চরিত্রটি বেশ সমালোচিতও হয়েছিল। এতে তার হৃদয়গ্রাহী অভিনয় এক শ্রেণির দর্শক-সমালোচকদের মন জয় করেছে। সেই এমা করিন এবার ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমায় অন্য রূপে হাজির হয়েছেন। ‘দ্য ক্রাউন’-এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি।
২০২২ সালে করেন নিরীক্ষার্ধমী রোমান্টিক ড্রামা সিনেমা ‘মাই পুলিশম্যান’। গত বছর আবার তিনি আলোচনায় আসেন হুলুর মিনি সিরিজ ‘আ মার্ডার অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ দিয়ে। সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলারটিতে তরুণ গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেন তিনি।
এমএসএম / এমএসএম
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম