আমরা রক্ত চাই না, শান্তি চাই : মোশাররফ করিম
অভিনেতা মোশাররফ করিম বলেছেন, আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন।
কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার, হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে এই সংহতি সমাবেশ করেন শিল্পীরা।
যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে... আপনাকেও কি সেই ট্যাগ দেওয়া হবে কি না? এ প্রশ্নের জবাবে মোশাররফ করিম বলেন, আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ।
এতে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া ও শাহানা রহমান সুমিসহ অনেকে।
T.A.S / T.A.S
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম